Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের ‘দুর্নীতির দোকান’ বন্ধ হয়ে যাবে: মোদী

বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের ‘দুর্নীতির দোকান’ বন্ধ হয়ে যাবে: মোদী

Online Desk এপ্রিল 11, 2026
modi-2.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন ঘিরে ক্রমশ সুর চড়াচ্ছে সব পক্ষ। শুক্রবার কলকাতায় বিজেপির ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পর দিন রাজ্যে এসে নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর তৃণমূলের ‘দুর্নীতির দোকান’ বন্ধ হয়ে যাবে বলে দাবি করেন মোদী।

শনিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। একের পর এক মিথ্যা বলছে। বলছে আমরা ক্ষমতায় এলে নাকি সব প্রকল্প বন্ধ হয়ে যাবে। আসলে তা নয়। আসলে বিজেপি ওদের দুর্নীতির দোকান বন্ধ করবে। লুট বন্ধ করবে।’ নিজের দেওয়া গ্যারান্টি নিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘আপনাদের ছ’টি গ্যারান্টি দিয়েছিলাম। সেগুলি পূরণের সময় এসেছে। তৃণমূলের নির্মম সরকারের ভয়ের রাজত্বকে সরিয়ে ভরসার রাজ কায়েম হবে। দুর্নীতি নিয়ে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করবে। যাতে তৃণমূলের সব সিন্ডিকেট, সব দুর্নীতিগ্রস্তদের হিসাব করা যায়। ১৫ বছরের হিসাব হবে। সব কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হবে।’ পিএম বিশ্বকর্মা প্রকল্প নিয়ে মোদী বলেন, ‘এই প্রকল্পের আওতায় শিল্পীদের কেন্দ্রীয় সরকার প্রশিক্ষণ দেয়। অসমে এক লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিহারেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি।

এদিন সভায় বহু মানুষের সমাগম হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীর সভায় হাজির হয়েছিলেন । দেশের প্রশাসনিক প্রধান নির্বাচন উপলক্ষে কী বার্তা দেন সেদিকেই নজর ছিল সবার। শনিবারের সভায় জনসমাগম নিয়ে খুশি মোদীও। তিনি বলেন, গুজরাতে বেলা ১১টা ১২টা নাগাদ চাইলেও এমন সভা করতে পারি না। আপনারা এখানে চমৎকার জমায়েত করেন। আমি অভিভূত।

Post Views: 126

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে রাস্তার মাঝে আইনজীবীকে গুলি করে খুন, বাইকে চেপে চম্পট আততায়ীদের
Next: শান্তি বৈঠকের জন্য ইসলামাবাদে ইরান-আমেরিকার প্রতিনিধি দল; শান্তি-সমঝোতা মোড় কোনদিকে যাবে

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.