Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • উত্তরপ্রদেশে রাস্তার মাঝে আইনজীবীকে গুলি করে খুন, বাইকে চেপে চম্পট আততায়ীদের

উত্তরপ্রদেশে রাস্তার মাঝে আইনজীবীকে গুলি করে খুন, বাইকে চেপে চম্পট আততায়ীদের

Online Desk এপ্রিল 11, 2026
gun.jpg

ওঙ্কার ডেস্ক: আইনজীবীকে গুলি করে খুন উত্তরপ্রদেশে। শনিবার সকালে বাইকে চেপে দুই দুষ্কৃতী আইনজীবীকে গুলি করে চম্পট দেয়। উত্তরপ্রদেশের মির্জাপুরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার দৃশ্য ধরা পড়েছে। সাত সকালে গুলি চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রিপোর্ট অনুসারে নিহত আইনজীবীর নাম রাজীব সিং। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শনিবার সকালে দুই ব্যক্তি বাইকে চেপে রাজীব সিংয়ের দিকে এগিয়ে আসছে। ৪৫ বছর বয়সী ওই আইনজীবী সকালে হাঁটতে বেরিয়েছিলেন। দুই দুষ্কৃতীর মধ্যে এক জন বাইক থেকে নেমে এসে আচমকা একটি পিস্তল দিয়ে তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজীব। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যুই হয়। এদিকে গুলি চালিয়ে এসে ওই ব্যক্তি আবার বাইকে বসলে যানটি চালু করার চেষ্টা করলেও ব্যর্থ হন চালক।
কয়েক মিনিট চেষ্টার পর অবশেষে বাইকটি চালু হয়। এর পর দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। স্থানীয়রা মৃতদেহের কাছে জড়ো হন। উল্লেখ্য, রাজীব সিং এর আগে হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। আগে দুইবার আক্রমণের শিকার হয়েছিলেন তিনি।

Continue Reading

Previous: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার দেহরাদূনের এক ব্যাক্তি
Next: বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের ‘দুর্নীতির দোকান’ বন্ধ হয়ে যাবে: মোদী

সম্পর্কিত গল্প

New-Project-71.webp

পুরভোটের মুখে ফের বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন, ২ নভেম্বর আসছেন কলকাতায়

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-63.webp

দিল্লির এসসিও মঞ্চে পাকিস্তানকে ডাক! দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যেও বহুপাক্ষিক সৌজন্য ভারতের

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-62.webp

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব, ঘন্টায় ১৪০ কিমি বেগে চলছে তাণ্ডব

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

New-Project-70.webp

নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর ধরে রাখার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, বয়স প্রসঙ্গে মমতাকে কটাক্ষ

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-71.webp

পুরভোটের মুখে ফের বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন, ২ নভেম্বর আসছেন কলকাতায়

Online Desk অক্টোবর 28, 2026
WhatsApp-Image-2026-10-28-at-13.27.13-1.jpeg

এএফসিতে ফের ড্র পরের রাউন্ড কঠিন ইস্টবেঙ্গলের

Online Desk অক্টোবর 28, 2026
WhatsApp-Image-2026-10-28-at-13.27.12.jpeg

কলকাতায় এবারে আসছেন ব্রাজিলের মাইকন

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.