Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
mamata-dharna.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম দফার বিধানসভা নির্বাচনে রাজ্যে রেকর্ড হারে ভোট পড়েছে। বৃহস্পতিবার রাজ্যের ১৬ জেলার ১৫২ আসনে সম্মিলিত ভোট পড়েছে প্রায় ৯২.০৭ শতাংশ। যা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই আবহে এই বিপুল হারে ভোট পড়া নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর মতে, মানুষ অধিকার রক্ষার স্বার্থে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার চৌরঙ্গীর জনসভা থেকে এই মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।

বৃহস্পতিবার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই বিপুল ভোট পড়া নিয়ে নিজের মত প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এসআইআরে এত নাম বাদ যাওয়ার পর এত ভোট পড়ার কারণ, মানুষ জানে এই ভোট, অধিকার রক্ষার লড়াই। এরপর এনআরসি করার পরিকল্পনা করেছে।’ বৃহস্পতিবার বঙ্গে নির্বাচনী সভা থেকে মহিলা সংরক্ষণ নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই বিষয়েও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ওরা আগামী নির্বাচনে হারবে। তাই মহিলা সংরক্ষণের আড়ালে আসন পুনর্বিন্যাসের করতে চাইছে। লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করতে চাইছিল। তা করতে দিইনি। মহিলা সংরক্ষণ নিয়ে আমরা সকলে ভোট দিয়েছিলাম।’

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। এদিন এই জেলায় ৯৫ শতাংশ ভোট পড়েছে। ভোট পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোচবিহার। ৯৪.৮০ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় গোলমালের খবর মিলেছে। তবে মোটের উপর ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে হয়েছে বলে কমিশনের দাবি। নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রশংসা করেছেন স্বয়ং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

Post Views: 115

Continue Reading

Previous: প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ
Next: চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.