Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের নির্বাচনী ইতিহাসে রেকর্ড গড়ার পথে পশ্চিমবঙ্গ। স্পেশাল ইনটেনসিভ রিভিশন পরবর্তী প্রথম নির্বাচনে বেনজির ভোট পড়ল রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ১৬ জেলার ১৫২ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। কমিশন সূত্রে খবর, শেষ পর্যন্ত প্রাপ্ত ভোটের শতাংশের হার প্রায় ৯২ শতাংশ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। এদিন এই জেলায় ৯৪.৬৪ শতাংশ ভোট পড়েছে। ভোট পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোচবিহার। ৯৪.২০ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় গোলমালের খবর মিলেছে। তবে মোটের উপর ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে হয়েছে বলে কমিশনের দাবি। এমনকি এদিন রাজ্যে নির্বাচনী জনসভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কমিশনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। গত ৫০ বছরের মধ্যে এই নির্বাচনে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রশংসা করেছেন স্বয়ং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

অন্য দিকে, এদিন ইভিএম গোলযোগের অভিযোগও ওঠে। দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে এদিন ভোটাররা অভিযোগ করেন অন্য কোনও প্রার্থীকে ভোট দেওয়া হলেও তা বিজেপি প্রার্থীর নামে পড়ছিল। এই ঘটনার পর শোরগোল পড়ে যায়। গন্ডগোলের জেরে প্রায় আধ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। স্থানীয়রা বিক্ষোভ দেখান এই ঘটনায়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায় বিক্ষোভকারীদের।

Post Views: 117

Continue Reading

Previous: পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান
Next: প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.