Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের কাজে গাড়ি দিয়েও মিলছে না টাকা! ক্ষুব্ধ মালিকপক্ষ

ভোটের কাজে গাড়ি দিয়েও মিলছে না টাকা! ক্ষুব্ধ মালিকপক্ষ

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বঙ্গে ইতিমধ্যে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। বিধানসভা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রশাসন বহু বেসরকারি গাড়ি ভাড়ায় নেয়। কিন্তু নির্বাচনের মাঝে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বেসরকারি গাড়ির মালিকরা। অভিযোগ, নির্বাচনী কাজের জন্য বাস অধিগ্রহণ করা হলেও, প্রয়োজনীয় অগ্রিম অর্থ পাচ্ছেন না তাঁরা। এই আর্থিক বঞ্চনা নিয়ে এবার সিইও অফিস এবং পরিবহণ দফতরের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বাসমালিকদের একাংশ।
বাসমালিকদের অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচনের কাজের জন্য বে-সরকারী বাস অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছিল। বাস মালিক সংগঠনের তরফে সেই সময়ে দৈনিক ভাড়া, শ্রমিকদের মজুরি এবং অগ্রিম অর্থ প্রদানের মতো বিষয়গুলো নিয়ে পরিবহন দফতর ও কমিশনের কাছে স্পষ্ট জানতে চাওয়া হয়েছিল। সংগঠনের অভিযোগ, প্রাথমিক আলোচনা এবং নির্দেশিকা জারি হলেও, বাস্তবে সেই অর্থ প্রদানের ক্ষেত্রে চূড়ান্ত ঢিলেমি দেখা দিয়েছে। বর্তমানে বাস মালিকদের অভিযোগ, গতকাল প্রথম দফার ভোট শেষ হয়ে গেলেও আগের কথা মত তাদের অ্যাকাউন্টে অগ্রিম অর্থ পৌঁছায়নি। অপরদিকে হাওড়া হুগলির বাস মালিকদের দাবি, তাঁদের অ্যাকাউন্টে অগ্রিম অর্থ পৌঁছে গেছে। পাওনা নিয়ে এই বিভ্রাটের জেরে বাস মালিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে ২৬ এপ্রিল থেকেই সংশ্লিষ্ট বাসগুলোকে পুনরায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। বাস মালিকদের স্পষ্ট উক্তি, পূর্ব উল্লেখিত নিয়ম অনুযায়ী সমস্ত মালিকদের অর্থ প্রদান করতে হবে।

Post Views: 101

Continue Reading

Previous: নির্বাচনী জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ মোদীর, প্রতিবাদ মমতার
Next: সব জল্পনার অবসান ঘটিয়ে পদ্মশিবিরে রাঘব চাড্ডা; সঙ্গে নিয়ে গেলেন আরও ৬ আপ নেতা

সম্পর্কিত গল্প

kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.