Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্বাচনী জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ মোদীর, প্রতিবাদ মমতার

নির্বাচনী জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ মোদীর, প্রতিবাদ মমতার

Online Desk এপ্রিল 24, 2026
ju.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। পড়াশোনা, গবেষণা ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয় সংবাদ শিরোনামে উঠে আসে পড়ুয়ারা বিভিন্ন সময়ে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করে বলে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মাঝে বঙ্গে প্রচারে এসে এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বারুইপুরে বিজেপির নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান লেখা থাকে। মোদীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বারুইপুরের জনসভা থেকে মোদী বলেন, ‘বিশ্বজুড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সম্মানের সঙ্গে নেওয়া হত। জাতীয়তা বোধের সঙ্গেই এই ক্যাম্পাস তৈরি করা হয়।’ এর পর তাঁর সংযোজন, ‘কিন্তু আজ এখানের অবস্থা দেখুন, ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে। আর ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে রাস্তায় আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আমরা অরাজকতা চাই না, শিক্ষার পরিবেশ চাই। আমরা এখানে হুমকি নয়, শান্তি চাই। যে সরকার নিজের রাজ্যের সব থেকে বড় শিক্ষার কেন্দ্রকে বাঁচাতে পারে না, তারা পশ্চিমবঙ্গের ভবিষ্যতকে কী বাঁচাবে? বাংলার যুবকদের ভবিষ্যৎ কী বাঁচাবে?’
মোদীর এই মন্তব্যের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পড়ুয়ারা প্রতিবাদে সরব হওয়া মানে অরাজকতা নয়। যাদবপুরে ছাত্ররা মেধার ভিত্তিতে ডিগ্রি নিয়ে নিজের কর্মক্ষেত্রে প্রবেশ করে। এটা অরাজকতা নয়। এভাবে আপনি বাংলাকে অপমান করতে পারেন না।’

Post Views: 142

Continue Reading

Previous: চিন্নাস্বামীতে আরসিবি বনাম গুজরাট টাইটান্স, শেষ হাসি হাসবে কে?
Next: ভোটের কাজে গাড়ি দিয়েও মিলছে না টাকা! ক্ষুব্ধ মালিকপক্ষ

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.