Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঊর্ধ্বমুখী ডিজেলের দাম, রাস্তায় কমতে পারে বে-সরকারি বাস!

ঊর্ধ্বমুখী ডিজেলের দাম, রাস্তায় কমতে পারে বে-সরকারি বাস!

Online Desk মে 25, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: এক মাসে ক্রমাগত ভাবে বেড়ে চলেছে পেট্রোলিয়ামজাত পণ্য-র দাম। দশ দিনে কয়েক ধাপে ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় মাথায় হাত পড়েছে উত্তরবঙ্গের বেসরকারি বাস মালিকদের। উত্তরবঙ্গের আট জেলায় প্রায় দুই হাজার ৮০০ বেসরকারি বাস রয়েছে। বাস মালিকদের দাবি, ডিজেলের দাম যে পর্যায়ে পৌঁছচ্ছে তাতে ভাড়া না বাড়লে আগামী দিনে অর্ধেক বাস বসে যেতে পারে। অর্থাৎ, এক হাজার ৪০০ বাস রাস্তায় কমে যাবে। এসব বাসে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াত করেন। জেলাগুলির ভিতরে থাকা রুটে মানুষের যাতায়াতের ব্যাপক সমস্যা হবে। এই পরিস্থিতিতে দিনকয়েক আগেই নর্থবেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ডিজেলের উপর সেস কমানোর আবেদন জানানো হয়েছে। ডিজেলের সেস কমালে ও ভাড়া কিছুটা হলেও বৃদ্ধি হলে সাময়িকভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের বাস মালিকরা বৈঠকে বসবেন বলেও জানা গিয়েছে। নর্থবেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক প্রণবকান্তি মানি বলেন, ২০ মে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেস কমানোর জন্য আবেদন করা হয়েছে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করে দেওয়ার আবেদন করেছি। সেটা কীভাবে হবে তা রাজ্য সরকার দেখুক। ডিজেলের দাম বৃদ্ধির কারণে এখন যা পরিস্থিতি তাতে রোজ দুই হাজার ৮০০ বাসের মধ্যে চালানো যাচ্ছে ৪০০ বাস। এর ফলে রাস্তায় অপ্রতুল হতে চলেছে বাসের সংখ্যা।
অপর দিকে, রাস্তায় পাওয়া যায় না সরকারি বাস, এই অবস্থায় সমস্ত মানুষদের বে সরকারি বাসের ওপর ভরসা রাখতে হয়। এখন যা পরিস্থিতি তাতে রোজ দুই হাজার ৮০০ বাসের মধ্যে এক হাজার ৪০০ বাস চালাতে হবে। অর্থাৎ, একেকটি বাস একদিন অন্তর চালানোর চিন্তাভাবনা চলছে। জানা গিয়েছে, করোনার আগে উত্তরবঙ্গে তিন হাজার ২০০ গাড়ি রাস্তায় চলাচল করত। এখন তা কমেছে। কোচবিহার জেলায় বর্তমানে ৪০০-৪২০টি বেসরকারি বাস বিভিন্ন রুটে চলাচল করে। ২০-২৫ শতাংশ বাস এখনই প্রতিদিন রুটে চালানো সম্ভব হয় না বলে বাস মালিকদের দাবি। এর ফলে বিভিন্ন রুটে যাত্রীদের সমস্যা হচ্ছে। এদিকে, রাজ্য সরকার সরকারি বাসে মহিলাদের ভাড়া মকুব করেছে। এতেও বেসরকারি বাস চালানোর খরচের উপর ব্যাপক চাপ বাড়বে। উত্তরবঙ্গের বহু রুটে সরকারি বাস নেই বা তুলনামূলক ভাবে কম রয়েছে।

Post Views: 79

Continue Reading

Previous: ১০০ দিনে ম্যাজিক, বাংলায় শিল্প বিনিয়োগ নিয়ে বড় আশ্বাস শমীক ভট্টাচার্যের
Next: অভিষেকের দুয়ারে কলকাতা পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.