ওঙ্কার ডেস্ক : রূপকথা নয়। বরং সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় সোনার খোঁজ মিলেছে। পশ্চিমবঙ্গের মোট ৯টি জায়গায় সোনার খনি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল ক বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে এই তথ্য প্রকাশ্যে এসেছে।লিখিত ভাবে জানানো হয়েছে, রাজ্যের একাধিক জেলায় প্রাথমিক সমীক্ষায় সোনার অস্তিত্বের ইঙ্গিত মিলেছে।
কেন্দ্রীয় খনি মন্ত্রকের তথ্য অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, কালিম্পং, দার্জিলিং সহ মোট ৯টি এলাকায় সোনার খনি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই এলাকাগুলির মধ্যে অধিকাংশ জায়গাকেই বর্তমানে জি-৪ স্তরে রাখা হচ্ছে।
বাঁকুড়া জেলার হংসাডুগরিতে সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে বলে জানিয়েছে কেন্দ্র। ওই এলাকাকে রাখা হয়েছে জি-৩ স্তরে। মানে, প্রাথমিক সমীক্ষার পর সেখানে অনুসন্ধান হয়েছে এবং খনিজের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি বলেই মনে করা হচ্ছে। যদিও খনি হবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
খনি মন্ত্রক জানিয়েছে, বাংলার ৯ টি এলাকা বর্তমানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র নজরদারিতে রয়েছে। ধাপে ধাপে সমীক্ষা চালিয়ে দেখা হচ্ছে কোথায় কতটা গভীরে এবং কী পরিমাণে সোনার অস্তিত্ব থাকতে পারে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উন্নত স্তরের অনুসন্ধান মানে জি-১ এ যাওয়ার কথাও বিবেচনা করা হবে। রাজনৈতিক মহলে এই তথ্য ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
