ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা ভোটের আগে রাজ্যের তফশিলি জাতি-উপজাতি মানুষের আরও কাছে পৌঁছতে ‘তপশিলি সংলাপ’ নামে প্রচারাভিযানে নেমেছে তৃণমূল। সোমবার ‘তফশিলির সংলাপ’ সমাবেশে কেন্দ্রীয় প্রকল্পে পদ্মশিবিরকে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক জানান, ডবল ইঞ্জিন সরকার রাজ্যেই সবচেয়ে বেশি অত্যাচারিত তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায়ে মানুষ। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যে একের পর এক ঘটনা তার প্রমাণ। পরিসংখ্যান তুলে ধরে বিজেপিকে তুলোধনা করেন তৃণমূলের সেনাপতি। বলেন, “এটাই প্রমাণ বিজেপি বাংলায় ক্ষমতায় এলে তফশিলি জাতিদের তাদের অধিকার থেকে বঞ্চিত করবে।”
এর পরেই নেতাকর্মীদের নতুন কর্মসূচির কথা জানিয়ে তৃণমূলের সেনাপতি বলেন, “বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য কী করেছে সেই তথ্য তুলে ধরতে হবে।”
বিজেপির রথযাত্রার কর্মসূচিকেও কটাক্ষ করেন অভিষেক। জানান ফেব্রুয়ারি মাসে রথযাত্রা আবার কী। তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, “চোর চিটিংবাজদের রথ। রথ যত্নে রাখুন। ওই রথেই গুজরাট ফিরে যেতে হবে। অন্তর্যামী আগামী দিনে ফল দেখিয়ে দেবে। বিজেপিকে ৫০-এর নীচে নামাতে হবে।”
