Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অধীর রঞ্জন চৌধুরীর প্রচার ঘিরে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস প্রার্থীকে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

অধীর রঞ্জন চৌধুরীর প্রচার ঘিরে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস প্রার্থীকে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

Online Desk এপ্রিল 4, 2026
33c46d20-cc7b-485f-99ef-ee5a5ce36808.jpg

ওঙ্কার ডেস্ক: কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের বহরমপুরে। শনিবার সকালে তাঁকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। অধীরকে দেখে ‘গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেয় জোড়াফুল শিবিরের কর্মীরা।

কংগ্রেসের অভিযোগ, বহরমপুর বিধানসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে দলীয় করররমী সমর্থকদের নিয়ে প্রচার করছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তাঁকে তৃণমূলের লোকজন বাধা দেয়। বিষয়টি নিয়ে প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ বলেন, ‘তৃণমূল পরিকল্পিতভাবে প্রচারে বাধা দিচ্ছে। তারা নির্বাচনের ফল নিয়ে ভীত; তাই হিংসা ও ভয়ের পরিবেশ তৈরি করছে।’ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে অবশেষে। জানা গিয়েছে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতিও হয়। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ করলেও তা অস্বীকার করেছে জোড়াফুল শিবির। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার অধীর চৌধুরীকে কাঠগড়ায় তুলে বলেন, তিনি অশান্তি উস্কে দিয়েছেন। তাঁর কথায়, ‘অধীর বিশ্বাসঘাতক। বহিরাগতদের এনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। স্থানীয়রা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেছে।’

তৃণমূল নেতা আরও বলেন, ‘আমাদের মিছিল চলাকালীন কংগ্রেস কর্মীরা আমাদের উপর হামলার চেষ্টা করে। অধীর চৌধুরী যদি মনে করেন বাইরে থেকে লোক এনে হারানো জমি পুনরুদ্ধার করতে পারবেন, তবে তিনি ভুল করছেন। এখানকার মানুষ তাঁকে চায় না।’ উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে আবদুস সামাদ রোডে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। একটি নার্সিং হোমে অসুস্থ জেলা কংগ্রেস নেতাকে দেখে ফেরার পথে তৃণমূল কর্মীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। তার পর দিন আবার একই ধরণের ঘটনা ঘটল।

Post Views: 90

Continue Reading

Previous: মুক্তি পেল অ্যাকশন, সাসপেন্স এবং থ্রিলার ছবি “ডেভিড”
Next: ইরানে নিজেদের পাইলটকে খুঁজতে মরিয়া যুক্তরাষ্ট্র; পাল্টা চালককে খুঁজে দিতে পারলে পুরস্কার, ঘোষণা তেহরানের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.