ওঙ্কার ডেস্ক: রাজ্যের শাসনভারের পালা বদলের পর প্রাক্তন শাসক দল তৃণমূলের নেতা কর্মীদের উপর হামলা যেন নিত্য দিনের ঘটনা হয়ে উঠেছে। শনিবার মাঝরাতে কামারহাটির বিধায়ক তথা তৃণমূলের অন্যত্তম হেভিওয়েট নেতা মদন মিত্রের উপর হামলায় শোরগোল পরে গিয়েছে। হামলার খবর নিজেই নিশ্চিত করে সমাজ মাধ্যমের দ্বারা জনান মদন। ঘটনার বর্ণনা দিয়ে গিয়ে তিনি বলেন, ” মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম”।
সূত্রের খবর অনুযায়ী শনিবার রাতে কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিন্দম বিশ্বাসের উপর হামলার খবর পেয়ে রাতেই তার সুস্থতার কথা জানাতেই নিজেই সেখানে পৌঁছে যায় বিধায়ক মদন মিত্র। এলাকায় পোঁছাতেই মদন মিত্রের গাড়ীকে উদ্দেশ্য করে বিক্ষোভকারিরা এগিয়ে আসে বলে জানা যায়। মদন মিত্র জানায় তার গাড়ি লক্ষ্য করে প্রায় ১০০ থেকে ১৫০ জন এগিয়ে আসে। মদন মিত্র জানান প্রত্যেকে চোর চর স্লোগান তুলে গাড়ি উদ্দেশ্য করে ডিমো ছোঁড়ে। পাশাপাশি তাকে মারতে উদ্যত হয় বলেও জানা যায়। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে এই হামলার ভিডিও ছবি ভাইরাল।
হামলা থেকে নিজেকে বাঁচানোর পর নিজের সমাজ মাধ্যমে লাইভ এসে হামলার খবর নিশ্চিত করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি হামলার নেপথ্যে বিজেপির মদতপুষ্ট গুন্ডাদের দায়ী করে বলেন, “হামলাকারীরা জয় শ্রীরাম স্লোগান তুলে হামলা চালিয়েছে”। তিনি এও জানান তার গাড়ির চালকের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। মদনের কথায়, “কোন রকমে নিয়ে প্রাণ বাঁচিয়ে লুকিয়ে ছিলাম”। তিনি জানান এলাকার কাউন্সিলার এবং কিছু মহিলার সাহায্যে তিনি বিক্ষোভকারীদের হাত থেকে লুকিয়ে ছিলেন। ভয়বহ হামলার কথা জানাতে শনিবার রাতেই ফেসবুকে লাইভে এসে জানান মদন।