Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে সাজবে তারকেশ্বর মন্দির

কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে সাজবে তারকেশ্বর মন্দির

Online Desk জুন 7, 2026
TAR.jpg

ওঙ্কার ডেস্কঃ কাশী বিশ্বনাথ মন্দিরের মতো সেজে উঠতে চলেছে তারকেশ্বর। সূত্রের খবর, কেন্দ্র-রাজ্য সম্মিলিত উদ্যোগেই তারকেশ্বরকে সুদনর করে সাজিয়ে তোলা হবে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে আসার কথা প্রধানমন্ত্রীর। মনে করা হচ্ছে, সেদিনই এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে পারে।
ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তারকেশ্বরকে সাজানো হবে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ইঙ্গিত দিয়েছেন যে তারকেশ্বর মন্দির চত্বরকে নবরূপে সাজানো হবে।
এ বিষয়ে মন্দিরের মোহন্ত মহারাজ বলেন, “মন্দিরের উন্নয়নে সরকার যা করবে, আমরা তাতে সহযোগিতা করব।” মন্দিরের পুরোহিত মণ্ডলীর এক কর্তা প্রদ্যুৎ চট্টোপাধ্যায় বলেন, “তারকেশ্বরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত আসেন। শ্রাবণী ও চৈত্র মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কাশী বিশ্বনাথের মতো তারকেশ্বরকে সাজাতে পারলে সবারই উপকার হবে। কয়েক দিন বাদেই প্রধানমন্ত্রী আসছেন। আশা করছি, উনি বড় কিছু ঘোষণা করবেন।”
অন্যদিকে, মন্দিরের পুরোহিত বলরাম চক্রবর্তী বলেন, “তারকেশ্বরের আকর্ষণ আরও বাড়বে। তার জন্য হয়তো অনেক কিছুই পরিবর্তন করতে হতে পারে। আমরাও চাই, তারকেশ্বরকে সুন্দর করে গড়ে তোলা হোক।”
তারকেশ্বর মন্দির নবরূপে সাজলে ব্যবসায়ীদেরও আখেড়ে লাভ হবে। স্থানীয় ব্যবসায়ীদের কথায়, সরকারের কাছে আবেদন, গোটা দেশের মধ্যে অন্যতম সেরা তীর্থক্ষেত্র হিসাবে গড়ে তোলা হোক।দর্শনার্থীদের যেমন সুবিধে হবে, তেমনই এলাকার আর্থিক মানোন্নয়ন ঘটবে।

Post Views: 64

Continue Reading

Previous: মদন মিত্রের উপর হামলা কামারহাটিতেই; গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ডিম
Next: বাড়িতে পড়ে গিয়ে আহত প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, হাসপাতালে দেখতে গেলেন শঙ্কর ঘোষ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.