Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাড়িতে পড়ে গিয়ে আহত প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, হাসপাতালে দেখতে গেলেন শঙ্কর ঘোষ

বাড়িতে পড়ে গিয়ে আহত প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, হাসপাতালে দেখতে গেলেন শঙ্কর ঘোষ

Online Desk জুন 7, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা অশোক ভট্টাচার্য। বর্তমানে শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রবিবার সকালে শিলিগুড়ির প্রাক্তন মেয়রকে দেখতে যান মন্ত্রী শঙ্কর ঘোষ। প্রাক্তন মন্ত্রীর শারীর কেমন রয়েছে, সে বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন তিনি। অন্য দিকে, বামনেতার দুর্ঘটনার খবর পেয়েই তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে সরাসরি ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, নিজের বাড়িতেই পা পিছলে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। শনিবার বিকেল নাগাদ নিজের বাড়ির ঘরে পড়ে গিয়ে মাথা ফাটে অশোকবাবুর। রক্তাক্ত অশোককে বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রথমে শহরের কলেজপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। চোট গুরুতর হওয়ায় পরে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করানো হয়েছে। সেখানেই তিনই এই মুহূর্তে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। নার্সিংহোমে দলীয় নেতা-কর্মীরা পৌঁছেছেন। ঘটনার সময়ে বাড়িতে একাই ছিলেন অশোকবাবু। শিলিগুড়ির রাজনৈতিক ইতিহাসে এক অবিসংবাদিত নাম অশোক ভট্টাচার্য। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক জানান, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের বিশেষ নজরদারি রয়েছে। আশা করা হচ্ছে, উন্নত চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এদিকে প্রাক্তন বামকর্মীর আহত হওয়ার খবর পেয়েই দুঃখ প্রকাশ করেছেন বিশাল সংখ্যক বাম সমর্থক ও শুভানুধ্যায়ীরা।

Post Views: 29

Continue Reading

Previous: কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে সাজবে তারকেশ্বর মন্দির
Next: ৮ জুন দিল্লি যাচ্ছেন মমতা, তার আগেই সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন তিনি

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.