Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৮ জুন দিল্লি যাচ্ছেন মমতা, তার আগেই সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন তিনি

৮ জুন দিল্লি যাচ্ছেন মমতা, তার আগেই সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন তিনি

Online Desk জুন 7, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ৮ জুন কেন্দ্রে বিজেপি বিরোধী জোট, ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠক করতে রাজধানী যাচ্ছেন মমতা। সেই সময় রবিবার বিকেল ৪টেয় কাউন্সিলরদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা। সূত্রের খবর, পুরসভায় তৃণমূলের পরবর্তী দলনেতার নাম স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু সেই বৈঠকে কত জন কাউন্সিলর যোগ দেবেন, তা নিয়েও সংশয় রয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার কলকাতার মেয়র পদে ইস্তফা দেন ফিরহাদ। তার পরে পুরসভাকে নোটিস পাঠিয়ে দেয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। মেয়রের ইস্তফার পরে কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে লিখিত ভাবে জানাতে বলা হয়। উল্লেখ্য, ফিরহাদের ইস্তফার পরে অন্য কাউকে মেয়র হিসাবে বসায়নি তৃণমূল। সে নিয়ে কোনও আবেদনও করা হয়নি বলে সূত্রের খবর।
এই অবস্থায় রাজ্য সরকার মনে করছে, মেয়রের পদত্যাগের ফলে পুরসভার স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হতে পারে। নাগরিক পরিষেবাও বিঘ্নিত হতে পারে। সেই কারণেই পুরসভাকে নোটিস পাঠিয়েছে তারা। সেখানে বলা হয়েছে, কলকাতা পুরসভা আইন, ১৯৮০-এর ১১৭(১) ধারায় রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে যে, যদি কোনও পুরসভা তার দায়িত্ব পালনে অক্ষম হয়, ধারাবাহিক ভাবে কর্তব্যে গাফিলতি করে অথবা ক্ষমতার অপব্যবহার করে, তা হলে সরকার তাকে অযোগ্য বা দায়িত্ব পালনে ব্যর্থ বলে ঘোষণা করে পুরসভা ভেঙে দিতে পারে। এ অবস্থায় কলকাতা পুরসভা বোর্ড ধরে রাখতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে তৃণমূলের রবিবারের বৈঠকে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর তৃণমূলের পরিষদীয় দলের অন্দরে এক বিভাজন স্পষ্ট হয়েছে। গত রবিবার মমতার ডাকা বৈঠকে গরহাজির ছিলেন তৃণমূলের ৬০ বিধায়ক। পরে ৫৮ জন বিধায়কের সমর্থক নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা হন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ অবস্থায় রবিবার মমতার ডাকা বৈঠকে কত জন কাউন্সিলর থাকবেন, তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে।
প্রসঙ্গত, ফিরহাদের স্থানে যেই বসুক না কেন তিনি হাতে সময় পাবেন আর ৬ মাস। অপর সিকে সরকারের নির্দেশ মত পুরবোর্ড ভেঙে দেওয়ার কথা থাকলেও তা কিছুদিনের জন্য।

Post Views: 75

Continue Reading

Previous: বাড়িতে পড়ে গিয়ে আহত প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, হাসপাতালে দেখতে গেলেন শঙ্কর ঘোষ
Next: আমেরিকায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ ভারতীয় যুবক; পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.