Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১ জুন থেকেই রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী ভাবে আবেদন করবেন?

১ জুন থেকেই রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী ভাবে আবেদন করবেন?

Online Desk মে 14, 2026
pmjay.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার কথা ঘোষণা করেছে। আয়ুষ্মান ভারত রাজ্যে কবে থেকে চালু হবে সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমকে জানান, আগামী ১ জুন থেকে রাজ্যে এই প্রকল্প শুরু হবে।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পেতে অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে beneficiary.nha.gov.in এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এখানে বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিতে হবে। তারপর ওটিপি দিয়ে সাইন ইন করতে হবে। স্কিম সেকশনের অধীনে পিএম-জেএওয়াই সিলেক্ট করতে হবে। রাজ্য ও জেলা সিলেক্ট করার পর আধার নম্বর দিয়েও নিজের নাম খোঁজা যাবে। তার পর ছবি আপলোড করে পিন কোড ও ওটিপি দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার ২৪ ঘণ্টা পর আবার লগ-ইন করে স্ট্যাটাস চেক করা যাবে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে আয়ুষ্মান ভারত অ্যাপ ইনস্টল করে নিজের নাম নথিভুক্ত করা যাবে এই কার্ডের জন্য।

আয়ুষ্মান ভারত প্রকল্পে কী কী সুবিধা মিলবে? কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করালে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। ৭০ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা পৃথক ভাবে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক চিকিৎসার সুবিধা পাবেন। দেশের যে কোনও সরকারি হাসপাতালে কিংবা তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে নগদহীন এই সুবিধা মিলবে। হাসপাতালে ভর্তির ৩ দিন আগে থেকে, ভর্তির পরের দু সপ্তাহের সমস্ত ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার খরচ এই কার্ডের অন্তর্ভুক্ত। এই কার্ডের জন্য আবেদন করতে গেলে আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর এবং পাসপোর্ট আকারের ছবি প্রয়োজন হবে।

Post Views: 107

Continue Reading

Previous: হরমুজ প্রণালীর কাছে ধাও-জাহাজে অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ভারতীয় নাবিক
Next: ‘তাপস, সজলদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে’, বিধায়ক হিসেবে শপথ নিয়ে বিস্ফোরক কুণাল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.