Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ এবং হাওড়ার বাগনানের চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে পাহাড়ে রেকর্ড ভাঙা বৃষ্টি ও সেতু বিপর্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। অপরদিকে বাগনানে বিজেপি সমর্থক খুনের ঘটনায় কড়া পদক্ষেপ করে তদন্তভার সরাসরি সিআইডি-র হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছেন। শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকেই তিনি নিজে প্রতি মুহূর্তের পরিস্থিতি মনিটর করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের কারনে উত্তরবঙ্গ বিশেষ করে কার্শিয়ংয়ের পাহাড়ি অঞ্চলে গত রাত থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে।
শিলিগুড়ি ও দার্জিলিং এলাকায় রেকর্ড ২৪০.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই অতিবর্ষণ মিরিক ব্লক, লেবং ও মংপো-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। শিলিগুড়ি পুরনিগম এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামলেও যুদ্ধকালীন তৎপরতায় তা ইতিমধ্যেই পরিষ্কার করে রাস্তা সচল করা হয়েছে। প্রবল বর্ষণের কারনে একাধিক সেতু ভেঙে পড়েছে। তিনি বলেন, “বৃষ্টির কারণে নদী ফুলেফেঁপে উঠে সেতু ভেসে যেতেই পারে। কিন্তু মাত্র সাত-আট মাসের মধ্যে একটা নতুন তৈরি সেতু এভাবে কীভাবে ভেসে গেল? এই সেতু নির্মাণের ক্ষেত্রে কোনও রকম ‘কাটমানি’র কারবার জড়িয়ে ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে।” শিলিগুড়ি ও মিরিকের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে সেতু নির্মাণের সময়কার দুর্বলতা ও গাফিলতিকে দায়ী করছেন অনেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত রাজ্য সরকারের প্রধান লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব অস্থায়ী সেতু মেরামতি করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা।এদিকে, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অবিরাম বৃষ্টিতে পরিস্থিতির অবনতি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, লেবং কার্ট রোড এবং মিরিকের গয়াবাড়িতে একাধিক ছোট-বড় ধস নেমেছে। নবান্নের কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যস্ত এলাকায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট নিজে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ চলছে।

Post Views: 134

Continue Reading

Previous: বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব
Next: উত্তরবঙ্গের পাশাপাশি বর্ষা শুরু দক্ষিণবঙ্গেও, ভিজবে কোন কোন জেলা? জেনে নিন…

সম্পর্কিত গল্প

B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
1000370609.jpg

‘বিজেপিকে মানি না!’ ছাত্রদের মঞ্চ থেকে পদ্ম শিবিরকে আক্রমণ মমতার

Online Desk আগস্ট 28, 2026
1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.