Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরবঙ্গের পাশাপাশি বর্ষা শুরু দক্ষিণবঙ্গেও, ভিজবে কোন কোন জেলা? জেনে নিন…

উত্তরবঙ্গের পাশাপাশি বর্ষা শুরু দক্ষিণবঙ্গেও, ভিজবে কোন কোন জেলা? জেনে নিন…

Online Desk জুন 20, 2026
www.png

ওঙ্কার ডেস্ক: তীব্র দাবদহের পর অবশেষে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। শনিবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে গরমের অস্বস্তির থেকে কিছুটা হলেও রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী।
শনিবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে । সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Post Views: 167

Continue Reading

Previous: মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Next: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী : রাজ্যের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.