Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গে বিজেপি সরকারের জমানায় চালু হতে পারে যে ৭ কেন্দ্রীয় প্রকল্প

বঙ্গে বিজেপি সরকারের জমানায় চালু হতে পারে যে ৭ কেন্দ্রীয় প্রকল্প

Online Desk মে 9, 2026
modi-tagore.jpg

ওঙ্কার ডেস্ক: দোষারোপের পালা শেষ। আগে বিজেপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কেন্দ্রীয় প্রকল্প চালু করতে বাধা দিচ্ছেন বলে। কিন্তু এখন রাজ্যে বিজেপির সরকার। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বাংলায় কেন্দ্রীয় প্রকল্প চালু হতে আর কোনও বাধা রইল না।

যে সাত কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হতে পারে বলে মনে করা হচ্ছে সেগুলির তালিকায় রয়েছে আয়ুষ্মান ভারত যোজনা থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্প। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবার পশ্চিমবঙ্গে চালু হতে পারে। এই প্রকল্পে চিকিৎসার জন্য প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা সহায়তা। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এ ছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা, মৎস্যজীবীদের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, জল জীবন মিশন, পিএম-শ্রী স্কুল, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনান। এ ছাড়া মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফে। সেই প্রকল্পও চালু হতে পারে খুব শীঘ্রই।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে। নয়া বিজেপি সরকার তা কার্যকর করতে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। সেদিকেও নজর রয়েছে সরকারি কর্মচারীদের।

Post Views: 83

Continue Reading

Previous: এক্স বায়োতে মুখ্যমন্ত্রীর পরিচয় সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়; নামের আগে মুখ্যমন্ত্রী বসালেন শুভেন্দু
Next: গ্রিন অস্কারে সম্মানিত দুই ভারতীয় নারী, পরিবেশ সংরক্ষণে বিশ্বমঞ্চে উজ্জ্বল দেশ

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.