Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিপিএমের সঙ্গে জোট করবে না কংগ্রেস, দিল্লিতে বৈঠকের পর সিদ্ধান্ত রাহুলদের

সিপিএমের সঙ্গে জোট করবে না কংগ্রেস, দিল্লিতে বৈঠকের পর সিদ্ধান্ত রাহুলদের

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
pappu.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা ভোট। এবার আর সিপিএমের সঙ্গে জোট করবে না কংগ্রেস। বাংলায় বিধানসভা ভোটে একাই লড়বে তারা। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্তই নিল কংগ্রেস। কংগ্রেসের বৈঠকে ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ছিলেন।

বৈঠকের পর মীরই ঘোষণা করেন, বঙ্গভোটে এবার কংগ্রেস একাই লড়বে। সিপিএমের সঙ্গে জোট হলে আমাদের দলীয় কর্মী-সমর্থকদের মনোবল ভেঙে যায়। আমাদের কর্মী-সমর্থকেরা চান, কংগ্রেস সব আসনেই একা লড়ুক। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রদেশ কংগ্রেসের এক নেতা বলেন, “গোলাম আহমেদ মীর যখন জোটের বিপক্ষে যুক্তি দিয়েছিলেন, তখনই বোঝা গিয়েছিল জোট হওয়ার সম্ভাবনা কম। আর তাছাড়া সম্প্রতি সিপিএমের সঙ্গে সম্পর্ক যে দিকে গড়িয়েছে, তাতে জোট না করাই ভালো।

জোটের সিদ্ধান্ত নিয়ে সিপিএম এবং কংগ্রেসের নেতারা বাদানুবাদে জড়িয়েছিলেন। কেন এত দেরি করে কংগ্রেস জোটের সিদ্ধান্ত নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁকে পালটা আক্রমণ করেন কংগ্রেসও।

Post Views: 186

Continue Reading

Previous: মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক, জখম ১
Next: গাজিয়াবাদ আত্মহত্যা কান্ডে উদ্ধার ডাইরি; অতিরিক্ত কোরিয়ান কালচার আসক্তিই হল মরণফাঁদ

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.