Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক, জখম ১

মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক, জখম ১

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: বেআইনি কয়লা খনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল চার শ্রমিকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলার একটি গ্রামে। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন এক শ্রমিক। গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থাংস্কু এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধার অভিযানে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চেয়েছে পুলিশ। পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, ‘এসডিআরএফ এর দল এখনও আসেনি।’ তদন্তকারীদের অনুমান, কয়লা খনিতে অবৈধ ভাবে খননের কাজ চলার সময় এই বিস্ফোরণ ঘটেছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ২০১৪ সালে মেঘালয়ে র্যা ট-হোল মাইনিং নিষিদ্ধ করেছে। মূলত পরিবেশগত ক্ষতি এবং নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য অবৈজ্ঞানিক খনন পদ্ধতির উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাইব্যুনাল। কয়লা পরিবহনের অবৈধ ব্যবস্থার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

উল্লেখ্য, র্যা ট হোল মাইনিং হল সরু সুড়ঙ্গ করে কয়লা উত্তোলনের পদ্ধতি। ভারতে এই পদ্ধতি নিষিদ্ধ। বহু ক্ষেত্রে সুড়ঙ্গে বিপর্যয়ের পর র্যা ট হোল মাইনিং-এ পারদর্শী শ্রমিকদের উদ্ধারকাজে ব্যবহার করা হয়। তবে এদিন বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 215

Continue Reading

Previous: বিহারে আবার নির্বাচন করানোর দাবি জন সুরজ পার্টির! সুপ্রিম কোর্টের দ্বারস্থ পিকের দল
Next: সিপিএমের সঙ্গে জোট করবে না কংগ্রেস, দিল্লিতে বৈঠকের পর সিদ্ধান্ত রাহুলদের

সম্পর্কিত গল্প

burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.