Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • দুর্বল হল অ্যাকভান, তবুও তিন দিন ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! স্বস্তি কবে?

দুর্বল হল অ্যাকভান, তবুও তিন দিন ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! স্বস্তি কবে?

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-14.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ঘূর্ণিঝড় অ্যাকভান শক্তি হারিয়ে এখন দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু তার রেশটা এখনও রয়ে গেছে বাংলার আকাশে। যার জেরে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ বেশ কিছু জেলায়।

শুক্রবার সকালে ওড়িশার গোপালপুর দিয়ে স্থলভাগে ঢুকেছিল অ্যাকভান। ঢুকেই আস্তে আস্তে শক্তি হারিয়েছে। এখন ওড়িশার উপরেই ঘোরাফেরা করছে দুর্বল নিম্নচাপ হয়ে। আর তার টানেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও তিন দিন কমবেশি বৃষ্টি চলবে।

শনিবার সকাল থেকে বৃষ্টি একটু ধরেছে বটে, কিন্তু আকাশের মুখ এখনও গোমড়া। রোদের দেখা নেই। কলকাতা-হাওড়ায় আজ কোনও সতর্কতা নেই, তবে দক্ষিণের বাকি জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা আছে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে। মুর্শিদাবাদে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। রবিবার থেকে সতর্কতা উঠে যাবে।

উত্তরবঙ্গ এবার অনেকটা বেঁচে গেছে। সেখানে সোমবার পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টি থাকলেও মঙ্গলবার থেকে দার্জিলিং-কালিম্পং-এ আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে আজ দক্ষিণ দিনাজপুর আর মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে, সমুদ্র এখনও উত্তাল। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলছে। তাই আজ সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

আর শীত? তার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। হাওয়া অফিস বলছে, এই নিম্নচাপটা পুরোপুরি সরে গেলেই পারদ নামবে। আগামী চার দিন তাপমাত্রা প্রায় একই থাকবে। তার পরের তিন দিনে ২-৩ ডিগ্রি কমতে পারে।

আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। আর গতকাল সর্বোচ্চ ছিল মাত্র ২২.৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। মানে, শীত শীত ভাবটা আছে, কিন্তু আসল শীত আসতে এখনও একটু দেরি।

Continue Reading

Previous: খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে মোদী, তরুণ প্রজন্মকে মনে করালেন ভারতের ইতিহাস ও যাত্রা
Next: জবা ফুল গাছে মিলিবাগের সমস্যা দূর করার ঘরোয়া উপায় ও কার্যকর কীটনাশক:

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.