Skip to content
জুলাই 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিঘার রথযাত্রায় পরিবর্তনের ‘ছোঁয়া’, জগন্নাথদেবের মাথায় থাকবে পুরীর রাজমুকুট

দিঘার রথযাত্রায় পরিবর্তনের ‘ছোঁয়া’, জগন্নাথদেবের মাথায় থাকবে পুরীর রাজমুকুট

Online Desk জুলাই 15, 2026
MONDIR.jpg

ওঙ্কার ডেস্কঃ পালাবদলের বাংলায় এবার দীঘায় প্রথম রথযাত্রা। রাজ্যে পরিবর্তনের পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রায়ও সেই পরিবর্তনের ‘ছোঁয়া’। বাংলায় বিজেপি সরকার আসার পর ওড়িশার সঙ্গে নবান্নের সম্পর্ক ভালো হয়েছে। তাই এবার রথে রাজবেশে সাজবেন দীঘার মন্দিরের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। পুরী থেকে আনা বিশেষ রাজমুকুট পরে তাঁরা রথে চড়বেন।

দিঘার জগন্নাথ মন্দিরে এবার দ্বিতীয় বর্ষের রথ উৎসব। এই উৎসবের জন্য রাজ্য সরকার ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে। প্রশাসনের তরফে জোরকদমে প্রস্তুতি চলছে। রাস্তা সংস্কার ও আলোকসজ্জার কাজ শেষ পর্যায়ে। রথের মহড়াও সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার রথ উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। এছাড়াও উপস্থিত থাকবেন আরও অনেক বিশিষ্টজন।

মন্দিরের প্রধান পুরোহিত তথা দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টির সদস্য রাধারমণ দাস জানান, বিগ্রহদের জন্য পুরী থেকে রাজমুকুট আনা হচ্ছে, বিশেষ পোশাক তৈরি হচ্ছে। রাজবেশে সাজিয়ে ‘পাহাণ্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে তাঁদের রথে তোলা হবে।

দিঘার রথে এবার লেগেছে নতুন চাকাও। সঙ্গে রথকে নিয়ন্ত্রণ করার জন্য থাকছে স্টিয়ারিং এবং ব্রেক। দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টির সদস্য রাধারমণ দাস বলেন, “পুরীতে মন্দির থেকে সোজা রাস্তায় রথ যায়। আমাদের এখানে রথ কিছুটা যাওয়ার পর ডানদিকে ঘুরে যায়। আবার ডানদিকে ঘুরে। গতবার রথের চাকা নিয়ে সমস্যা হয়েছিল। সেজন্য এবার চারটি নতুন চাকা লাগানো হয়েছে। আর তা নিয়ন্ত্রণের জন্য থাকছে স্টিয়ারিং ও ব্রেক।”

Post Views: 27

Continue Reading

Previous: রাম মন্দিরে অনুদান চুরি: চম্পত রাইকে ক্লিনচিট দিতে চলেছে সিট
Next: আবারও অগ্নিগর্ভ মণিপুর, শহরে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালাল উন্মত্ত জনতা

সম্পর্কিত গল্প

1000349670.jpg

সাম্প্রতিক কালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩০ এর বেশি ইরানির, দাবি তেহরানের

Online Desk জুলাই 15, 2026
nitin-gadkari.png

ই-২০ র জন্য গাড়ির মাইলেজ কমেছে; অকপটে স্বীকার নীতিন গডকরির

Online Desk জুলাই 15, 2026
1000225259.jpg

নয়ডার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ জনের, সরিয়ে নিয়ে যাওয়া হল ৫০টি পরিবারকে

Online Desk জুলাই 15, 2026

You may have missed

1000349670.jpg

সাম্প্রতিক কালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩০ এর বেশি ইরানির, দাবি তেহরানের

Online Desk জুলাই 15, 2026
nitin-gadkari.png

ই-২০ র জন্য গাড়ির মাইলেজ কমেছে; অকপটে স্বীকার নীতিন গডকরির

Online Desk জুলাই 15, 2026
1000225259.jpg

নয়ডার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ জনের, সরিয়ে নিয়ে যাওয়া হল ৫০টি পরিবারকে

Online Desk জুলাই 15, 2026
kolkata-rain.jpeg

রথযাত্রায় বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা; জানালো হাওয়া অফিস

Online Desk জুলাই 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.