Skip to content
জুলাই 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আবারও অগ্নিগর্ভ মণিপুর, শহরে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালাল উন্মত্ত জনতা

আবারও অগ্নিগর্ভ মণিপুর, শহরে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালাল উন্মত্ত জনতা

Online Desk জুলাই 15, 2026
Untitled.png

ওঙ্কার বাংলা: আবারও অগ্নিগর্ভ মণিপুর। এবার মণিপুরের সেনাপতি শহরে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালাল উন্মত্ত জনতা। মাঝরাতে আধাসেনার ক্যাম্পে পাথর ছোড়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। নিরাপত্তাবাহিনীর ব্যবহৃত একাধিক গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় নিরাপত্তাবাহিনীকে। ভিড়ের উপর লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মণিপুর পুলিশ ও সিআরপিএফ। নতুন সরকারের শপথের পরেই আবার অশান্ত হয়ে উঠল মণিপুর। মেইতেই জনগোষ্ঠী প্রভাবিত বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগদান এবং সমর্থনের ‘অপরাধে’ কুকি-জ়ো জনজাতির পাঁচ বিধায়ককে সামাজিক বয়কটের কথা ঘোষণা করল তাঁদেরই সামাজির সংগঠনগুলির যৌথমঞ্চ। বৃহস্পতিবার দিনভর পাহাড়ি এলাকার বিভিন্ন কুকি প্রভাবিত এলাকায় বন্‌ধ, বিক্ষোভ, পথ অবরোধ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একাধিক সরকারি ভবনে হামলা হয়েছে। প্রায় এক বছর পরে বুধবার মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটে। ক্ষমতাসীন বিজেপির নবনির্বাচিত পরিষদীয় নেতা ইয়ুমনান খেমচাঁদ সিংহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যটির ১৩তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। মেইতেই জনগোষ্ঠীর নেতা খেমচাঁদের সঙ্গেই রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কুকি এবং নাগা জনজাতি গোষ্ঠীর দুই বিধায়ক— নেমচা কিপগেন এবং বিধায়ক লোসি দিখো। তাঁদের মধ্যে কুকি নেত্রী নেমচা বিজেপির। দিখো বিজেপির সহযোগী দল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)-এর বিধায়ক।
গোষ্ঠী হিংসাদীর্ণ কুকি-জ়ো সংগঠনগুলি আগেই তাঁদের জনজাতির কোনও বিধায়ককে নতুন সরকারে শামিল না হওয়া এবং সমর্থন না করার ‘নির্দেশ’ দিয়েছিল। কিন্তু তা মানায় বৃহস্পতিবার নেমচা এবং আরও চার বিধায়ককে বয়কটের ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে এক জন কুকি-জ়োদের ‘শাখা’ হামর জনজাতির। যৌথমঞ্চ কুকি-জ়ো কাউন্সিল (কেজেডসি)-এর তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘‘মণিপুরে সরকার গঠনে কিছু কুকি-জ়ো বিধায়কের অংশগ্রহণের তীব্র এবং দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছি আমরা।’’ এর প্রতিবাদে দীর্ঘমেয়াদী বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে অশান্তির আশঙ্কা ছড়িয়েছে মণিপুরে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ ও সিআরপিএফ। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ার পাশাপাশি ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। লাঠিচার্জও করা হয় ভিড়ের উপর। মধ্যরাতের মধ্যে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তাবাহিনীর তরফে জানা গিয়েছে, সেনাপতি এলাকা বর্তমানে শান্ত রয়েছে। রাতের ঘটনায় নিরাপত্তাবাহিনী বা গ্রামবাসী কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

Post Views: 31

Continue Reading

Previous: দিঘার রথযাত্রায় পরিবর্তনের ‘ছোঁয়া’, জগন্নাথদেবের মাথায় থাকবে পুরীর রাজমুকুট
Next: নাগাল্যান্ডে হামলায় জওয়ানের মৃত্যুর পর শান্তিরক্ষার আর্জি সেনাবাহিনীর

সম্পর্কিত গল্প

1000349670.jpg

সাম্প্রতিক কালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩০ এর বেশি ইরানির, দাবি তেহরানের

Online Desk জুলাই 15, 2026
nitin-gadkari.png

ই-২০ র জন্য গাড়ির মাইলেজ কমেছে; অকপটে স্বীকার নীতিন গডকরির

Online Desk জুলাই 15, 2026
1000225259.jpg

নয়ডার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ জনের, সরিয়ে নিয়ে যাওয়া হল ৫০টি পরিবারকে

Online Desk জুলাই 15, 2026

You may have missed

1000349670.jpg

সাম্প্রতিক কালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩০ এর বেশি ইরানির, দাবি তেহরানের

Online Desk জুলাই 15, 2026
nitin-gadkari.png

ই-২০ র জন্য গাড়ির মাইলেজ কমেছে; অকপটে স্বীকার নীতিন গডকরির

Online Desk জুলাই 15, 2026
1000225259.jpg

নয়ডার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ জনের, সরিয়ে নিয়ে যাওয়া হল ৫০টি পরিবারকে

Online Desk জুলাই 15, 2026
kolkata-rain.jpeg

রথযাত্রায় বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা; জানালো হাওয়া অফিস

Online Desk জুলাই 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.