Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আরএসএসের নিয়ন্ত্রণেই বাংলা শিক্ষাদফতর, পাঠ্যক্রম বদলাবে!

আরএসএসের নিয়ন্ত্রণেই বাংলা শিক্ষাদফতর, পাঠ্যক্রম বদলাবে!

Online Desk জুন 10, 2026
TTTTT.jpg

ওঙ্কার ডেস্কঃ একাধিক বার আলাপ আলোচনা শেষে অবশেষে মন্ত্রীদের দফতর বণ্টন করেছে শুভেন্দুর সরকার। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দফতর খোদ মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। বাকি গুলি বন্টন করেছেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল শিক্ষা দফতর। শিক্ষা বিভাগের রাশ জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মণের হাতে। তাৎপর্যপূর্ণভাবে তাঁরা দু’জনেই ‘সংঘের লোক’। অর্থাৎ আরএসএসের নিয়ন্ত্রণেই যে বাংলা শিক্ষাদফতর, তা আর বলার অপেক্ষা রাখে না।
কিছু দিন আগেই বাংলার স্কুল-পাঠ্য বইয়ে ভারতের গৌরবময় ইতিহাস বাদ দিয়ে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রধানমন্ত্রী সহ বিভিন্ন নেতাদের বক্তব্যেও একাধিক সময়ে দেশের বিকৃত ইতিহাস বদলের কথা উঠে এসেছে। শিক্ষাব্যবস্থার সামগ্রিক মান-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে মৌলিক পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে মনে করছে আরএসএস নেতৃত্ব। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ‘বিকৃত ইতিহাস’ মুছে জাতীয়তাবাদের পাঠ পড়ানো হবে বাংলায়?
মমতার আমলে প্রথমে পার্থ চট্টোপাধ্যায় এবং পরে ব্রাত্য বসুকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষা দফতরের। কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসে। নিয়োগের দাবিতে বাংলার রাজপথে নেমেছেন শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতিতে আরএসএসের দীর্ঘদিনের দুই সৈনিক জগন্নাথ এবং দীপকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সিলেবাসে কী কী বদল হয়, আদৌ হয় কিনা সেটাই দেখার।

Post Views: 76

Continue Reading

Previous: গাজিয়াবাদের জল শোধনাগারে পোলিও ভাইরাসের সন্ধান, ১০৭ মেডিক্যাল টিম নামাল স্বাস্থ্যদপ্তর
Next: কর্নাটকে স্ত্রী ও ছেলেকে খুনের পর আত্মহত্যা ব্যবসায়ীর, সুইসাইড নোটে দায়ী করলেন মহিলাদের বিনামূল্যে বাস যাত্রা প্রকল্পকে

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.