Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফলতার বুথে তৃণমূলের এজেন্টও নেই , জাহাঙ্গিরকে কটাক্ষ দিলীপের

ফলতার বুথে তৃণমূলের এজেন্টও নেই , জাহাঙ্গিরকে কটাক্ষ দিলীপের

Online Desk মে 21, 2026
DI.jpg

ওঙ্কার ডেস্কঃ ফলতায় ভোট। একেবারে শেষ মুহূর্তে এসে ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন ফুলতার পুষ্পা। বৃহস্পতিবার দেখা গেল ফলতার অধিকাংশ বুথে নেই তৃণমূলের এজেন্টও। রাজনৈতিক সমালোচকেরা বলছেন, বিজেপি ফাঁকা মাঠে গোল দেবে। এদিকে, স্বাভাবিকভাবেই খোশমেজাজে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তিনি জানেন, জয় নিশ্চিত। বৃহস্পতিবার ফলতার ভোট নিয়ে এবং জাহাঙ্গিরের সরে আসা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
দাবাং স্টাইলে তিনি বলেন, পুলিশ ছাড়া লড়তে ক্ষমতা লাগে।” প্রশ্ন তোলেন, “অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল? গত এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছে। সেই সময় দেখা গিয়েছে বহু বুথে বিরোধীদের এজেন্ট নেই। অভিযোগ উঠেছে, শাসকদলের কর্মী-সমর্থকরা তাঁদের বসতে দেয়নি। এখন রাজ্যের শাসনভার বিজেপির হাতে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পুনর্নির্বাচন হচ্ছে ফলতা আসনে।
ফলতায় তৃণমূলের টিকিটে লড়ার কথা ছিল জাহাঙ্গির খান। দিন দুয়েক আগে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা। তা নিয়েই জাহাঙ্গিরকে নিশানা করেছেন দিলীপ।
প্রসঙ্গত, নির্বাচনের সময় অন্য মেজাজে দেখা গিয়েছিল জাহাঙ্গির খানকে। সেই সময় তাঁকে বাগে রাখতে ময়দানে নেমেছিলেন ‘সিংঘম’ অজয়পাল শর্মা। তাঁকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন ‘পুষ্পা’ও। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর আর দেখা যায়নি তাঁকে।

Post Views: 126

Continue Reading

Previous: সকাল ৯ টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল ফলতার পুনঃনির্বাচনে?
Next: বিদেশ সফর থেকে ফিরেই মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী; কি বিষয়ে হতে পারে আলোচনা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.