Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতা বন্ধ করেছিলেন, বিজেপি ক্ষমতায় আসায় সিপিএমের গণশক্তি পেল সরকারি বিজ্ঞাপন

মমতা বন্ধ করেছিলেন, বিজেপি ক্ষমতায় আসায় সিপিএমের গণশক্তি পেল সরকারি বিজ্ঞাপন

Online Desk মে 9, 2026
cpim.jpg

ওঙ্কার ডেস্ক: ২০১১ সালে বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যে সরকার গড়েছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সিপিএমের মুখপত্র গণশক্তিতে রাজ্য সরকারের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছিল। ১৫ বছর পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আবার সরকারি বিজ্ঞাপন পেল সিপিএম মুখপত্র। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। সেই অনুষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। গণশক্তির প্রথম পাতায় একেবারে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। সেই সঙ্গে সকলকে ব্রিগেডে শপথ অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণের বার্তা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিজেপি এবং সিপিএম আদর্শগত ভাবে দুই বিপরীত মেরুর রাজনৈতিক দল। ডানপন্থী বিজেপি সরকারের বিজ্ঞাপন বামপন্থী দলের মুখপত্রে প্রকাশ করা নিয়ে সমাজা মাধ্যমে অনেকে সমালোচনাও করছেন। যদিও সিপিএম নেতৃত্বের দাবি, আদর্শগত লড়াইয়ে কোনও আপোষ করা হবে না। কারণ সরকার ও দল দুটি আলাদা বিষয়। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের দলীয় মুখপত্রকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করলে আদালতে মামলাও করেছিল বাম দলটি। কিন্তু তাতে লাভ হয়নি। তবে ২০২৬ সালে সরকারি বিজ্ঞাপইন পাওয়ায় গণশক্তি আর্থিক ভাবে কিছুটা লাভবান হবে বলে মত বাম কর্মীদের।

বিজেপি সরকারের বিজ্ঞাপন পাওয়া নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই স্বৈরাচার দেখানো শুরু করেছিলেন। বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছিলেন। লাইব্রেরিতে কোন সংবাদপত্র রাখা হবে, তা নিয়েও নিদান দিয়েছিলেন। সেটাকে গত ১৫ বছরে নিয়মে পরিণত করেছিলেন। আজকের বিজ্ঞাপন কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। এটাই হওয়া উচিত।’

Post Views: 110

Continue Reading

Previous: আর মাত্র কিছুক্ষণ, তারপরই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী
Next: শপথ গ্রহণের দিন ভগবান সহায়! সন্ধ্যার পর থেকেই জোট বেঁধে আসছে মেঘমালা আর বারিধারা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.