Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অধীরের ভোট প্রচারে উত্তেজনা, ফের গো ব্যাক স্লোগান

অধীরের ভোট প্রচারে উত্তেজনা, ফের গো ব্যাক স্লোগান

Online Desk এপ্রিল 5, 2026
ADHIR.jpg

ওঙ্কার ডেস্কঃ আবারও অধীর চৌধুরীর প্রচার মিছিলে উত্তেজনা। উঠল ‘গো ব্যাক’ স্লোগান। সূত্রের খবর, তিনটি এলাকায় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন ছিল প্রচুর কেন্দ্র বাহিনী ও পুলিশ।
ভোটের দিনক্ষণ এগিয়ে আসতেই কোমর বেঁধে ভোট প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, রবিবাসরীয় সকালে প্রচারে বেরোন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। বহরমপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মোহন রায় পাড়া মোড় থেকে মিছিল শুরু হয়। শনিবারের অশান্তির পর রবিবার প্রচারের শুরু থেকে মোতায়েন ছিল প্রচুর কেন্দ্র বাহিনী ও পুলিশ। তা সত্বেও ৩ জায়গায় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন অধীরে। জানা যাচ্ছে, ৩ নম্বর ওয়ার্ডের দয়াময়ী কালী বাড়ি এলাকায় অধীর চৌধুরীকে ‘গো ব্যাক’ স্লোগান দেয় তৃণমূলের কর্মী সমর্থকেরা। তারপর দয়ানগর মোড় ও কান্ডনগর রোড এলাকায় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও পুলিশ পরিস্থিতি সামাল দেন।
প্রসঙ্গত শনিবার অধীরের মিছিল ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে বহরমপুরে। ১৯ নম্বর ওয়ার্ডে ভোটপ্রচার করছিলেন কংগ্রেস প্রার্থী। অভিযোগ, প্রচারে বাধা দেওয়া হয়। তা নিয়ে কংগ্রেস কর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে তৃণমূল কর্মীদের। দু’পক্ষের বচসা হাতাহাতির চেহারা নেয় নিমেষে। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

Post Views: 98

Continue Reading

Previous: ট্রাইব্যুনালের পরিকাঠামো তৈরি করতে ব্যর্থ, কোনও উত্তর নেই কমিশনের কাছে
Next: পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের বিজ্ঞপ্তি ঘিরে তীব্র বিতর্ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.