Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ‘আমিই মুসলিমদের নেতৃত্ব দেব!’, সংখ্যালঘুদের ঠেকা নেওয়ার দাবি হুমায়ুনের

‘আমিই মুসলিমদের নেতৃত্ব দেব!’, সংখ্যালঘুদের ঠেকা নেওয়ার দাবি হুমায়ুনের

Online Desk মার্চ 19, 2026
images-47.jpeg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকে ময়দানে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে মেরুকরণের রাজনীতি আবার চাগাড় দিয়ে উঠেছে বঙ্গে। একদিকে সংখ্যাগুরু হিন্দুদের ভোট নিজেদের ঝুলিতে রাখার জন্য মরিয়া বিজেপি। আবার মুসলিম ভাবাবেগকে পুঁজি করে রাজনীতিতে নামা জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরও সক্রিয় হয়ে উঠেছেন মেরুকরণের রাজনীতি করার জন্য।

সম্প্রতি তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর মন্তব্য করেছেন তিনিই ‘মুসলিমদের নেতৃত্ব দেবেন’। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অনেকে বলছেন, ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ সেজেছেন হুমায়ুন! ঠিক কী বলেছেন প্রাক্তন তৃণমূল নেতা? হুমায়ুনের কথায়, ‘আমি একটা পার্টি তৈরি করেছি নতুন একটা সরকার গঠনের জন্য। আমিই মুসলিমদের নেতৃত্ব দেব। আগামী দিনে রাজ্যে উপ মুখ্যমন্ত্রী হবেন একজন মুসলিম।’

উল্লেখ্য জোড়াফুল দল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের বঞ্চনার একের পর অভিযোগ তুলে চলেছেন হুমায়ুন। তিনি বলেন, ‘রাজ্য বিধানসভা নির্বাচনে মুসলিম প্রার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। ২০১১ সালে তুলনায় ২০১৬-এ কম, ২০২১-এ আরও কম এবং ২০২৬-এ সবচেয়ে কম।’ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় তাঁর জনতা উন্নয়ন পার্টি বড় জয় পাবে বলে দাবি হুমায়ুনের।

Continue Reading

Previous: বেনজির পদক্ষেপ কমিশনের, বুথের বাইরের হুমকিতেও পুনর্নির্বাচন, প্রতি দফায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
Next: হরমুজ প্রনালী খুলতে সেনা পাঠাচ্ছে মার্কিন মুলুক; দাবী সংবাদ সংস্থা রয়টার্সের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.