Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের শিরোনামে খড়গপুর আইআটি, পড়ুয়ার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

ফের শিরোনামে খড়গপুর আইআটি, পড়ুয়ার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

Online Desk এপ্রিল 18, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যু হল খড়গপুর আইআইটিতে। শনিবার সকালে ওই পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম জয়বীর সিং দারিয়া (২১)। ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল সে। আদতে গুজরাটের বাসিন্দা জয়বীর পড়াশোনার জন্য বাংলায় এসেছিল। শনিবার সকালে ক্যাম্পাসের ভিতরে ওই পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে জয়বীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই পড়ুয়ার মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। এটি নিছক আত্মহত্যা নাকি খুন, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, জয়বীর পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। যদি সেটাই হয় তাহলে প্রশ্ন উঠছে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে কারণ এর আগে একাধিক পড়ুয়া আত্মহত্যা করেছে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে। গত ১৬ মাসে ৮ পড়ুয়া ও গবেষকের রহস্যমৃত্যু হয়েছে। সাত জনের মৃত্যু হয়েছে ক্যাম্পাসের ভিতরেই। নিহতদের মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।

উল্লেখ্য, গত বছর মে মাসে বিহারের বাসিন্দা আসিফের দেহ উদ্ধার হয়েছিল হোস্টেলের ভিতর থেকে। খড়গপুর আইআইটির মদন মোহন মালবীয় হলের এসডিএস ব্লকের একটি ঘরে থাকত সে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সহপাঠীরা হস্টেল কর্তৃপক্ষকে জানায়। তার পর পুলিশ এসে হোস্টেলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল। বার বার পড়ুয়া মৃত্যু কেন ঘটছে নাম করা এই শিক্ষা প্রতিষ্ঠানে তার উত্তর এখনও অধরা।

Post Views: 153

Continue Reading

Previous: অভিযোগই মেলেনি! নাসিকে ধর্মান্তর বিতর্কে সাফাই টিসিএসের 
Next: তামিলনাড়ু-এ খাদে পরে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.