Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জীবনতলায় ৫ অনুপ্রবেশকারীকে রাখা হল হোল্ডিং সেন্টারে

জীবনতলায় ৫ অনুপ্রবেশকারীকে রাখা হল হোল্ডিং সেন্টারে

Online Desk মে 30, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে পালাবদলের পর অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যে জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের আটকে রাখার জন্য হোল্ডিং সেন্টারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বার দক্ষিণ ২৪ পরগনাতে অবৈধ অনুপ্রবেশকারীদের আনা হল জেলার জীবনতলায় তৈরি করা হোল্ডিং সেন্টারে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নথি প্রস্তুতের কাজ চলছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ক্যানিং মহকুমায় জীবনতলা থানার ঝোড়রমোড় এলাকায় ওই হোল্ডিং সেন্টার ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কাউকে সেখানে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। যে বাড়িটিকে বর্তমানে হোল্ডিং সেন্টারে পরিণত করা হয়েছে সেটি আগে কর্ম তীর্থ হিসেবে ব্যবহৃত হত। ২০১৮ সালে এটি নির্মাণ করা হয়। ২০২০ সালে করোনার সময়ে এটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। পাঁচ অনুপ্রবেশকারীকে এখানে রাখার পর পুলিশের তরফে সিসিটিভিতে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে। তাদেরকে দিনে তিনবার খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

বিষয়টি নিয়ে ক্যানিংয়ের মহাকুমা শাসক প্রবীণ মালিয়াল বলেন, “রাজ্য সরকারের গাইডলাইন অনুসারে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। সিসিটিভি নজরদারি রয়েছে। আটকদের খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ২৪ ঘন্টা সেখানে পুলিশ মোতায়ন রাখা হয়েছে।’ পুলিশ সূত্রে খবর, ধৃত পাঁচ অনুপ্রবেশকারীকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘুটিয়ারি শরিফ, মল্লিকপুর এবং সোনারপুর এলাকা থেকে তাদেরকে পাকড়াও করা হয়েছে। তবে তাঁদের কবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে প্রশাসনের তরফে কিছু বলয়া হয়নি।

Post Views: 81

Continue Reading

Previous: আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে দেখা করতে যেতেই নিজেই আক্রান্ত অভিষেক! ছোড়া হল ডিম, জুতো
Next: মেট্রোর চাকা গড়াবে এবার কলকাতার বাইরে! তোড়জোড় শুরু নবান্নে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.