Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মেট্রোর চাকা গড়াবে এবার কলকাতার বাইরে! তোড়জোড় শুরু নবান্নে

মেট্রোর চাকা গড়াবে এবার কলকাতার বাইরে! তোড়জোড় শুরু নবান্নে

Online Desk মে 30, 2026
kolkata-metro.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতার বাইরে এবার বাংলার অন্যান্য বড় শহরেও গড়াতে চলেছে মেট্রোর চাকা। শনিবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বিষয়টি নিয়ে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কলকাতা শহরের বাইরে বাংলার অন্যান্য শহরে মেট্রো চলাচল শুরু হলে যাত্রী স্বাচ্ছন্দ্য যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

‘সিটি মেট্রো সার্ভিস’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা। এই প্রকল্পে জনবহুল শহরগুলিতে মেট্রো পরিষেবা চালুর কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে নীল নকশা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অগ্নিমিত্রার নেতৃত্বে যাবতীয় পরিকল্পনা প্রস্তাব আকারে পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। যেসব শহরে জনসংখ্যা ২৫ থেকে ৩০ লক্ষ, সেসব জায়গায় কেন্দ্রের ‘সিটি মেট্রো সার্ভিস’ প্রকল্প অনুযায়ী মেট্রো সম্প্রসারণের কথা বলা হয়েছে। রাজ্যের বড় শহরগুলিকেও সেই প্রকল্পের আওতায় আনতে চান মুখ্যমন্ত্রী। শনিবার তিনি বলেন, ‘যেসব শহরে ২৫ থেকে ৩০ লক্ষ মানুষের বাস, তাদের জন্য প্রধানমন্ত্রীর সিটি মেট্রো সার্ভিস প্রকল্প অনুযায়ী কাজের উদ্যোগ নিয়েছি। আমাদের নগরোন্নয়ন মন্ত্রীকে বলেছি, এ নিয়ে আপনারা নির্দিষ্ট পরিকল্পনা, ডিপিআর যা করার করুন। তা দিল্লিতে প্রস্তাব আকারে পাঠানো হবে।’

উল্লেখ্য দীর্ঘদিন ধরে আটকে থাকা চিংড়িঘাটার মেট্রো প্রকল্পের জট সম্প্রতি কেটেছে। প্রায় দেড় বছর ধরে থমকে থাকা সেই কাজে গতি এসেছে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর। কম সময়ের মধ্যেই লাইনের সংযোগের কাজ সম্পন্ন হয়েছে। প্রশাসনের আশা, চলতি বছরের শেষে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব ওই লাইনে।

Post Views: 92

Continue Reading

Previous: জীবনতলায় ৫ অনুপ্রবেশকারীকে রাখা হল হোল্ডিং সেন্টারে
Next: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার জন্য বিজেপিকে দায়ী করলেন মমতা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.