Skip to content
মে 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জমি দখল করে করা হয়েছে ব্যাক্তিগত পার্ক! চাঞ্চল্য কামারহাটিতে

জমি দখল করে করা হয়েছে ব্যাক্তিগত পার্ক! চাঞ্চল্য কামারহাটিতে

Online Desk মে 27, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ব্যাক্তিগত জমিকে দখল করে তৈরি করা হয়েছে পার্ক। অভিযোগের তির কামারহাটি পুরসভার বিরুদ্ধে। স্থানীয় কাউন্সিলর ও তাঁর অনুগামীরা গায়ের জোরে জমি দখল করে পার্ক তৈরি করেছেন বলে দাবি জমির মালিক পরিবারের। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলেও অভিযোগ। পালাবদলের আবহে সেই জমি ফেরত নেওয়ার উদ্দেশে প্রশাসনের কাছে দারস্ত হয়েছে ওই জমির মালিক। অভিযোগকারী শ্যামলী চন্দ্রের দাবি, ২৮ নম্বর গোপাল মল্লিক রোডের জমিটি তাঁদের পরিবারের বৈধ কেনা সম্পত্তি। কয়েক বছর আগে আচমকাই সেখানে পুরসভার উদ্যোগে পার্ক তৈরির কাজ শুরু হয়। জমির কাগজপত্র দেখিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। দক্ষিণেশ্বর থানা ও পুরসভায় লিখিত অভিযোগ জানানো হলেও উল্টে ভয় দেখানো হয় বলেও দাবি পরিবারের। শেষপর্যন্ত ওই জমিতে পার্ক তৈরি করে উদ্বোধনও করা হয়। যদিও বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
যদিও এই বিষয়ে, কাউন্সিলর মায়া দাস দাবি করেছেন, পার্ক তৈরির সময় তিনি কাউন্সিলর ছিলেন না। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, “অন্যের জমিতে পুরসভার পার্ক কীভাবে হতে পারে, সেটাই প্রশ্ন। অভিযোগ উঠেছে, তাই জমির মালিকানা খতিয়ে দেখা হবে। কোনও অন্যায় বরদাস্ত করা হবে না।” এই ঘটনা নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। রাজ্যের পালাবদলে বিজেপি ক্ষমতায় এসেছে। জমি দখল, তোলাবাজি, দুষ্কৃতীরাজ চলবে না বলে বিজেপি সরকার ঘোষণা করেছে। এবার ওই জমি কি ফিরিয়ে দেওয়া হবে? সেই প্রশ্ন উঠেছে।

Post Views: 53

Continue Reading

Previous: পিনারাই বিজয়নের বাড়িতে অভিযানের পর ইডি আধিকারিকদের উপর হামলা, ভাঙল গাড়ির কাঁচ
Next: ‘হাই-পাওয়ার্ড ডেমগ্রাফি মিশন’-এর সদস্য তালিকা প্রকাশ করল কেন্দ্র

সম্পর্কিত গল্প

RCB-1.jpg

ফাইনালে যাওয়া সহজ ছিল না, আরসিবিকে ঘুরে দাঁড় করালেন গিল

Online Desk মে 27, 2026
dipangkar.jpg

বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

Online Desk মে 27, 2026
HGL-CITU-CAPTURE-TMC-OFFICE-PORTAL-.png

দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

Online Desk মে 27, 2026

You may have missed

RCB-1.jpg

ফাইনালে যাওয়া সহজ ছিল না, আরসিবিকে ঘুরে দাঁড় করালেন গিল

Online Desk মে 27, 2026
dipangkar.jpg

বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

Online Desk মে 27, 2026
HGL-CITU-CAPTURE-TMC-OFFICE-PORTAL-.png

দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

Online Desk মে 27, 2026
SU.jpg

অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.