Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় বে-আইনি নির্মাণ ভাঙতে একাই একশো বিজেপির ‘দুর্গা বাহিনী’, রবিবাসরীয় সকাল থেকে চলছে বুলডোজার!

কলকাতায় বে-আইনি নির্মাণ ভাঙতে একাই একশো বিজেপির ‘দুর্গা বাহিনী’, রবিবাসরীয় সকাল থেকে চলছে বুলডোজার!

Online Desk মে 24, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: অগ্নিমিত্রা পল ও কলকাতা পুরসভায় প্রথম মহিলা কমিশনার স্মিতা পাণ্ডের নেতৃত্বে ‘দুর্গা বাহিনী’ কে এগিয়ে দিয়ে কলকাতায় বে-আইনি নির্মাণ ভাঙতে তৎপর বঙ্গ বিজেপি সরকার। ৪ ঠা মে রাজ্যে ঘটেছে পালাবদল, দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনকে কার্যত ধুলিসাৎ করে ক্ষমতায় এসেছে বিজেপি। এহেন পরিস্থিতিতে, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোচ্ছে শুভেন্দুর সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পর থেকেই শহরের বেআইনি নির্মাণে নজর পুরসভার। রবিবার সকালে শহরজুড়ে চলল বুলডোজার অ্যাকশন। বেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে অভিযান নামল পুরসভা। সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা পুলিশে ঘিরে রেখে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। বিজেপি ক্ষমতায় আসার পর তিলজলায় অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নড়েচড়ে বসে প্রশাসন। বুল ডোজার দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক অবৈধ নির্মাণ। সেই মত, রবিবার সকাল সকাল কলকাতার তিন এলাকায় হানা দিলেন পুরকর্মীরা। তিলজলা, কসবা এবং বেলেঘাটা— এই তিন এলাকার তিনটি অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল পুরসভা। এই ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তাই ওই এলাকার নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
সূত্রের খবর, যে তিনটি অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে, প্রত্যেকটিই কোনও না কোনও স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে যুক্ত। বেলেঘাটার অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তৃণমূল নেতা রাজু নস্কর। বাকি দুই জায়গার দুই অবৈধ নির্মাণের সঙ্গে স্থানীয় কাউন্সিলর বা বরো চেয়ারম্যানের যোগ থাকার খবরও মিলেছে। যদিও রাজু বা কাউন্সিলর কিংবা বরো চেয়ারম্যান এই বিষয়টি অস্বীকার করেছেন। এই নির্মাণ ভাঙতে বুলডোজ়ারও আনা হয়েছে। অভিযোগ, নির্মাণগুলির জন্য পুরসভা যে প্ল্যানে অনুমোদন দিয়েছিল, তা উপেক্ষা করে মাথা তুলতে শুরু করে বহুতলগুলি। কোথাও পাঁচতলা, কোথাও ছ’তলা বিল্ডিং তৈরি হয়েছে। আবার কোথাও দুই ব্লকে বহুতল নির্মাণের কাজও চলছিল।
পুরসভা জানিয়েছে, যা বেআইনি, তা বেআইনিই। কোনও বৈধ নির্মাণ ভাঙা হবে না। বেআইনি ভাবে তৈরি নির্মাণ ভাঙা হবে। সেই মতো রবিবার কলকাতার তিন জায়গায় ভাঙার কাজ শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরসভা। এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
কসবার যে এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, সেই এলাকায় পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ নির্মাণটির সঙ্গে জড়িত স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। ওই নির্মাণের বাইরে যে নোটিস টাঙানো হয়েছে, তাতে লেখা ডিসেম্বর মাসে পুর আধিকারিকেরা এসে জায়গায় পরিদর্শন করেন। এবং সেটিকে অবৈধ হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু তার পরেও কেন ওই নির্মাণ তৈরির কাজ বন্ধ হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অগ্নিমিত্রা বলেন, ‘‘আমরা অবৈধ নির্মাণ চিহ্নিত করার কাজ শুরু করেছি। এই সব নির্মাণ যাঁরা তৈরি করেছেন তাঁদের বিরুদ্ধে যেমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তেমনই দায়িত্বে থাকা পুরসভার আধিকারিক-কর্মীরাও ছাড় পাবেন না।’’ অগ্নিমিত্রার নিশানায় প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘‘এই সব অবৈধ নির্মাণ কী ভাবে তৈরি হল? পুরসভা বা আগের মন্ত্রী কি দেখেননি? সকলের ভূমিকা খতিয়ে দেখা হবে।’’ পুরমন্ত্রীর দাবি, ‘‘এই অবৈধ নির্মাণগুলি তৈরি করেছে সোনা পাপ্পু।’’ প্রসঙ্গত ইতিমধ্যেই, কলকাতা পুরসভার একাধিক অবৈধ নির্মাণ গুলিকে নোটিশ জারি করে প্রশাসন। কলকাতা পুর আইন, ১৯৮০ -এর ৪০০(১) ধারায় ওই নোটিস পাঠানো হয়েছে। ওই ধারায় বলা আছে, কোনও বাড়ি বা নির্মাণের প্ল্যান-বহির্ভূত অবৈধ অংশ ভাঙার বা কাজ বন্ধ করার নির্দেশ দিতে পারেন পুর কমিশনার। তবে ভাঙার আগে সংশ্লিষ্ট ওই সম্পতির মালিককে নোটিস পাঠাতে হবে পুরসভাকে। সেই মত ফের রবিবার থেকেও শুরু হয়ে গেল কাজ।

Post Views: 94

Continue Reading

Previous: ফের চোখ রাঙাচ্ছে ইবোলা ভাইরাস! আফ্রিকা ভ্রমণে ‘না’ নয়াদিল্লির
Next: রেলের কাজ আটকাবে না, বাংলায় ৬১টি রেলপ্রকল্প অনুমোদন দিল কেন্দ্র

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.