Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রেলের কাজ আটকাবে না, বাংলায় ৬১টি রেলপ্রকল্প অনুমোদন দিল কেন্দ্র

রেলের কাজ আটকাবে না, বাংলায় ৬১টি রেলপ্রকল্প অনুমোদন দিল কেন্দ্র

Online Desk মে 24, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় এবার রেল প্রকল্প হবে মসৃণ। জমিজটের জন্য আর কোনও সমস্যা আটকাবে না। ইতিমধ্যেই রেলমন্ত্রক রাজ্যের জন্য ৬১টি রেলপ্রকল্প অনুমোদন করেছে। যেগুলো জমির জন্য আটকে ছিলও সে জটও কাটতে চলছে। পূর্ব রেলের উদ্যোগে কলকাতা কেন্দ্রের রোজগার মেলা উপলক্ষে ড. বি সি রায় অডিটোরিয়ামে উপস্থিত হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৬১টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন রেলওয়ে বোর্ড থেকে। কিন্তু জমির জন্য তা আটকে ছিল। সেসব বাধা সরাতে ইতিমধ্যেই আমরা সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়ে দিয়েছি। ৬১টা প্রকল্প এবার হবে। তারমধ্যে হিলি আছে, নন্দীগ্রামও রয়েছে। ডবল ইঞ্জিনের সুফল এবার বাংলা পাবে।”
এই অনুষ্ঠানে পূর্ব রেলের জিএম মিলিন্দ দেউষ্করের কথাতেও উঠে আসে রেল-রাজ্য সমন্বয়ের কথা। তিনিও বলেন, ‘‘চন্দনপুর-শক্তিগড় ফোর্থ লাইন, কল্যাণী রানাঘাট থার্ড লাইন, রানাঘাট-বনগাঁ ডবল লাইনের মতো অনেকগুলো লাইনের কাজ আটকে ছিল। তাছাড়া লেভেল ক্রসিং বন্ধ করে ফ্লাইওভারের কাজও আটকে আছে ৫০-৬০ জায়গায়। সেগুলোর এবার দ্রুত কাজ হবে।
অন্যদিকে, শুভেন্দুকে পশ্চিমবঙ্গের নতুন রূপকার বলে সম্বোধন করেন সুকান্ত মজুমদার। রোজগার মেলা নিয়ে সুকান্ত বলেন, “নরেন্দ্র মোদির হাত ধরে ১৯তম রোজগার মেলায় যে কর্মসংস্থান হচ্ছে, তা অভূতপূর্ব। গোটা দেশে প্রায় একান্ন হাজার কর্মসংস্থান হল। কল্যাণী এইমসে অনেক চাকরি হল।”

Post Views: 118

Continue Reading

Previous: কলকাতায় বে-আইনি নির্মাণ ভাঙতে একাই একশো বিজেপির ‘দুর্গা বাহিনী’, রবিবাসরীয় সকাল থেকে চলছে বুলডোজার!
Next: মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ডাক শুধুমাত্র চার সরকারি কর্মচারী সংগঠনকে, ক্ষোভ বাকি সংগঠনগুলির ভেতরে

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.