Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের চোখ রাঙাচ্ছে ইবোলা ভাইরাস! আফ্রিকা ভ্রমণে ‘না’ নয়াদিল্লির

ফের চোখ রাঙাচ্ছে ইবোলা ভাইরাস! আফ্রিকা ভ্রমণে ‘না’ নয়াদিল্লির

Online Desk মে 24, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ২০২০ সাল সারা বিশ্ব জুড়ে হানা দিয়েছিল ভয়ংকর করোনা ভাইরাস, আবারও চোখ রাঙ্গানি দিচ্ছে ইবোলা ভাইরাস। যদিও এই ভাইরাস মানবজাতির কাছে নতুন কিছু নয়। ১৯৭৬ সালে আফ্রিকার কঙ্গো প্রদেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। ২০২৬ সালে এসে ফের সেই ভাইরাসের কবলে পড়ছে একাধিক দেশ। এই কারনে সিঁদুরে মেঘ দেখছে একাধিক দেশ। ভারতেও জারি হয়েছে সতর্কতা। who-র সর্তকবার্তা অনুসারে সে দেশের একাধিক জায়গা ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যেই এই পরিস্থিতিকে Public Health Emergency of International Concern (PHEIC) হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ, আন্তর্জাতিক স্তরে উদ্বেগজনক জনস্বাস্থ্য সঙ্কট।
ইতিমধ্যেই, ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে কঙ্গো ও আশপাশের দেশগুলিতে ইবোলার সংক্রমণ দ্রুত বাড়ছে। তাই ভারতীয় নাগরিকদের এখনই সেখানে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, “অত্যাবশ্যক না হলে কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ করবেন না।” এখন প্রশ্ন হল কি এই ইবোলা ভাইরাস। বিজ্ঞানীদের মতে এই ভাইরাসের উপসর্গ অনেকটা করোনা ভাইরাসের মত। এই রোগের প্রধান উপসর্গ গুলি হল, হঠাৎ তীব্র জ্বর, মাথাব্যথা এবং মাংসপেশিতে ব্যথা, গলা ব্যথা ও মারাত্মক দুর্বলতা
এছাড়া জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনও ঘটনা ধরা পড়েনি, বিশেষত এই নতুন ছড়ানো Bundibugyo strain-এর ক্ষেত্রে। আফ্রিকার কয়েকটি দেশে ইবোলার সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে। আফ্রিকার স্বাস্থ্য দফতর জানিয়েছে, পরিস্থিতি এখন সঙ্কটজনক তাই মহাদেশজুড়ে হাই অ্যালার্ট প্রয়োজন। মূলত কঙ্গো ও উগান্ডায় ‘বুন্দিবুগিও’ স্ট্রেনের ইবোলা ছড়াচ্ছে, আর সীমান্ত লাগোয়া দক্ষিণ সুদানকেও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখা হচ্ছে।

Post Views: 109

Continue Reading

Previous: বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা শান্তনু সেনের! স্বাস্থ্যে উন্নয়নের জন্য শুভেন্দুকে ধন্যবাদও, অস্বস্তিতে তৃণমূল
Next: কলকাতায় বে-আইনি নির্মাণ ভাঙতে একাই একশো বিজেপির ‘দুর্গা বাহিনী’, রবিবাসরীয় সকাল থেকে চলছে বুলডোজার!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.