Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘বুলডোজার নয়, আমি ভালবাসার নীতিতে বিশ্বাস করি’, যোগীর নাম না করে জবাব মমতার

‘বুলডোজার নয়, আমি ভালবাসার নীতিতে বিশ্বাস করি’, যোগীর নাম না করে জবাব মমতার

Online Desk এপ্রিল 13, 2026
mamata-dddd.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা প্রতিদিন বঙ্গে সভা করছেন। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রয়েছেন। রবিবার রাজ্যে সভা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নন্দকুমারের সেই সভা থেকে বাংলায় বুলডোজার মডেলের কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর তা নিয়ে এবার পাল্টা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যোগী আদিত্যনাথের নাম না করে বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, ‘বুলডোজার রাজনীতি নয়, আমি ভালবাসার নীতিতে বিশ্বাস করি’।

সোমবার বীরভূমের সিউড়ি বিধানসভা এলাকার সিউড়ি সেচ কলোনির মাঠে নির্বাচনী জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেউচা পাঁচামিতে ৩২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। স্থানীয়রাও কাজ পাবেন। কর্মসংস্থান হবে৷’ বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমাকে একটা রাজ্য দেখিয়ে দিক, যেখানে বাংলার মতো কাজ হয়েছে। ১০৫টা সোশ্যাল স্কিম আছে বাংলায়। সব প্রকল্পের সুবিধা প্রতি পরিবার পেয়েছে। আগের বার নির্বাচনে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার দেব। ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। আমরা ভোটের প্রতিশ্রুতিতে ভাঁওতা দিই না।’

বিহারের কথা তুলে ধরে মমতার খোঁচা, ‘বিহারে ভোটের আগে আট হাজার টাকা দিয়ে পরে ফেরত নিচ্ছে। আমি ভিডিও দেখাতে পারি। তিন হাজার টাকা দেবে বলছে। কখনও এক হাজার টাকা দিয়েছো?’ তৃণমূল নেত্রী আরও বলেন, ‘কাল একজন বলেছেন, উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কী? আমি বুলডোজার-রাজনীতিতে বিশ্বাস করি না। ভালবাসার নীতিতে বিশ্বাস করি।’

Post Views: 122

Continue Reading

Previous: বিজেপির ইসতেহার প্রকাশ করতেই পাল্টা তৃণমূলের উন্নয়নের বার্তা
Next: ক্যালিফোর্নিয়ায় জন্মদিন পালন করতে গিয়ে জলে তলীয়ে মৃত্যু ভারতীয় যুবকের

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.