নিজস্ব প্রতিনিধি, নদিয়া; তৃণমূল সভাপতি এর বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ। নদিয়ার কালীগঞ্জের মীরা ১ নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি সুরেশ আগরওয়াল ওরফে দামুর বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগে এলাকার মানুষ বিক্ষোভ । এলাকার মানুষের অভিযোগ, বুধবার সরকারি ত্রিপল, কম্বল সহ বিভিন্ন ত্রান সামগ্রী সুরেশ আগরওয়ালের মীরা বাজারের বাড়ি থেকে অন্যত্র পাচার করা হচ্ছিল । খবর পেয়ে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সভাপতির বাড়ির বাইরে । এরপর দেখা যায় বাড়িতে রয়েছে সরকারি বর্জ্য ফেলার দুটি গাড়ি ,সরকারি সৌর বিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট বসানো রয়েছে তার বাড়িতে, খেলার মাঠ পরিচর্যার করার ঘাস কাটার মেশিন, সরকারি একাধিক কৃষি সরঞ্জাম, ফসলের বীজ সহ একাধিক জিনিসপত্র মজুত রয়েছে তার ঘরে। পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। এরপর কোন মতে হাতে দড়ি বেঁধে গাড়িতে করে পুলিশ উদ্ধার করে অভিযুক্ত সুরেশ আগরওয়ালকে।