Skip to content
মে 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোমেই গঠিত হচ্ছে মন্ত্রীসভা

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোমেই গঠিত হচ্ছে মন্ত্রীসভা

Online Desk মে 31, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমেই গঠিত হতে চলছে নয়া বিজেপি সরকারের মন্ত্রীসভা। রবিবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর পোস্ট, “আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভার সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় লোক ভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহোদয় তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।” প্রসঙ্গত, ৪ ঠা মে রাজ্যে বিজেপি সরকার ১৪৮ ম্যাজিক ফিগার ক্রস করে রাজ্যে ক্ষমতায় আসে। ৯ মে রাজ্যে ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে শপথ গ্রহণ করে ৫ জন মন্ত্রী। কে কোন পদ পাচ্ছেন সেই নিয়ে চলছিল জল্পনা।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান। মুখ্যমন্ত্রী-সহ বর্তমানে ছয় সদস্যের মন্ত্রিসভার সঙ্গে আরও ৩৫ জন যুক্ত হলে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১। সাংবিধানিক বিধান অনুযায়ী, কোনও রাজ্যের বিধানসভার মোট সদস্যসংখ্যার ১৫ শতাংশের বেশি মন্ত্রী হতে পারেন না। সেই হিসেবে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠন নিয়ে কিছুটা সময় নেওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। এ বারের নির্বাচনে রাজ্যের প্রায় সব জেলা থেকেই বিজেপি উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। তাই দলের শীর্ষনেতৃত্ব চাইছে, মন্ত্রিসভায় যেন সব জেলার যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। সেই কারণেই সময় নিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। রাজ্যে ২০৮ জয়ী আসনের নিরিখে কে কোন পদ পাচ্ছেন সেই নিয়ে স্পষ্ট করে বলেনি বিজেপি নেতৃত্ব।

Post Views: 29

Continue Reading

Previous: কলকাতায় ৩০০০ অবৈধ নির্মাণ চিহ্নিত করল কলকাতা পুরসভা, সরাসরি রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত

সম্পর্কিত গল্প

KMC.png

কলকাতায় ৩০০০ অবৈধ নির্মাণ চিহ্নিত করল কলকাতা পুরসভা, সরাসরি রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত

Online Desk মে 31, 2026
Untitled.png

শেষমেশ বৈঠক হলো বাতিল, ৮০ জন বিধায়কের মাঝেই এলেন না সিংহভাগ বিধায়ক

Online Desk মে 31, 2026
ECI.png

তৃত্বীয় দফায় শুরু ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া; বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বলি বিএলও-দের

Online Desk মে 31, 2026

You may have missed

Untitled.png

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোমেই গঠিত হচ্ছে মন্ত্রীসভা

Online Desk মে 31, 2026
KMC.png

কলকাতায় ৩০০০ অবৈধ নির্মাণ চিহ্নিত করল কলকাতা পুরসভা, সরাসরি রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত

Online Desk মে 31, 2026
Untitled.png

শেষমেশ বৈঠক হলো বাতিল, ৮০ জন বিধায়কের মাঝেই এলেন না সিংহভাগ বিধায়ক

Online Desk মে 31, 2026
ECI.png

তৃত্বীয় দফায় শুরু ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া; বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বলি বিএলও-দের

Online Desk মে 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.