Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিপাহ আতঙ্কে রাজ্য, বর্ধমান মেডিক্যালে আরও দুই স্বাস্থ্যকর্মীর উপসর্গ, বাড়ল উদ্বেগ

নিপাহ আতঙ্কে রাজ্য, বর্ধমান মেডিক্যালে আরও দুই স্বাস্থ্যকর্মীর উপসর্গ, বাড়ল উদ্বেগ

Online Desk জানুয়ারি 14, 2026
Nipah-and-Hendra-virus-attack-neutralised-by-potent-antibody-750x450.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে নিপাহ ভাইরাস সংক্রমণ ঘিরে উদ্বেগ আরও বাড়ল। এবার আরও দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপাহের উপসর্গ দেখা দেওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। আক্রান্ত দু’জনই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী। জানা গিয়েছে, একজন নার্স ও অপরজন হাউস স্টাফ। দু’জনই আগে নিপাহ-সন্দেহভাজন এক নার্সের চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন।
হঠাৎ জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেওয়ার পর দ্রুত তাঁদের আলাদা করে পর্যবেক্ষণে নেওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দু’জনকেই কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে কড়া নজরদারিতে রেখে চিকিৎসা চলছে। একই সঙ্গে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত নিপাহ সংক্রমণের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনার পর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত বা সন্দেহভাজনদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের তালিকা তৈরি করে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। হাসপাতাল চত্বরে অপ্রয়োজনীয় যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষাবিধি আরও কঠোর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও রাজ্যে কয়েকজন স্বাস্থ্যকর্মীর নিপাহে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে দুই স্বাস্থ্যকর্মীর উপসর্গ দেখা দেওয়ায় উদ্বেগ বেড়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে।
রাজ্যজুড়ে ইতিমধ্যেই হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। নিপাহ ভাইরাস অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী হওয়ায় কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং কোনও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Post Views: 222

Continue Reading

Previous: কর্নাটকে মর্মান্তিক দুর্ঘটনা! ঘুড়ির সুতোয় প্রাণ গেল বাইকচালকের
Next: কারখানা সফরে কটাক্ষের জবাবে অশালীন অঙ্গভঙ্গি, ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.