Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শোভনদেবকে বিরোধী দলনেতা পদ থেকে সরাতে সক্রিয় তৃণমূল বিধায়কদের একাংশ?

শোভনদেবকে বিরোধী দলনেতা পদ থেকে সরাতে সক্রিয় তৃণমূল বিধায়কদের একাংশ?

Online Desk জুন 1, 2026
sovandeb.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। বাংলায় বিজেপি সরকার গঠনের এখনও এক মাস পেরোয়নি। তার আগে তৃণমূলের অন্দরে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। কিন্তু বালিগঞ্জের বিধায়ককে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিতে নাও পারেন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক। ইতিমধ্যে তা নিয়ে জোড়াফুল শিবিরের অন্দরে চর্চা শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, বিক্ষুব্ধ বিধায়করা নিজেদেরকে আসল তৃণমূল হিসেবে দাবি করতে পারেন। আর সেই দাবি করে নিজেদের মনোনীত বিধায়ককে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য স্পিকারের কাছে আর্জি জানাতে পারেন। উল্লেখ্য, রবিবার ৮০ জন নির্বাচিত বিধায়ককে বৈঠকে ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে হাজির হয়েছিলেন মাত্র ২০ জন। বাকি ৬০ বিধায়ক কেন হাজির হননি তা নিয়ে তৈরি হয় জল্পনা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ৬০ বিধায়কের মধ্যে সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি মমতা-অভিষেক নির্বাচিত শোভনদেব চট্টোপাধ্যায়কে মেনে নিতে নাও পারেন। সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে সংখ্যাগরিষ্ঠতার জোরে তাঁরাই স্পিকারের কাছে বিকল্প বিরোধী দলনেতার নাম প্রস্তাব করতে পারেন। আর বিক্ষুব্ধরা যদি এটা করে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক বিরাট ধাক্কা হবে।

পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন রাজ্যে সংসদীয় অনাচারের শুরু করেছিল তৃণমূল। নিয়ম অনুযায়ী বিধানসভায় প্রধান বিরোধী দল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি পায়। কিন্তু ১০ বছর আগে বিরোধী দল কংগ্রেস মনোনীত করেছিল এই পদের জন্য বিধায়ক সুখবিলাস বর্মাকে। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে সে সময় তৃণমূল বিরোধীদের সেই জায়গা দেয়নি। শাসকদল পিএসি চেয়ারম্যান করে মানস ভুঁইয়াকে। তৃণমূলের সেই কুকর্মের চাকা এখন উল্টোদিকে ঘুরতে শুরু করেছে।

Post Views: 70

Continue Reading

Previous: লক্ষীভান্ডার জালিয়াতি তদন্ত করতে এবার সিট গঠন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Next: খাদ্যভবনের বহুতল থেকে পরে গিয়ে গুরতর আহত সরকারী আধিকারক; আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.