Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২০০৯ সালে সাংসদ হয়েছিলেন, এসআইআর এ বাদ গেল সেই জনপ্রতিনিধির নামও!

২০০৯ সালে সাংসদ হয়েছিলেন, এসআইআর এ বাদ গেল সেই জনপ্রতিনিধির নামও!

Online Desk মার্চ 28, 2026
tarun-list.jpg

ওঙ্কার ডেস্ক: তরুণ মণ্ডল। ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। স্পেশাল ইউনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় বাদ গেল তাঁর নামও। শুক্রবার রাতে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায় তালিকা থেকে তরুণ মণ্ডলের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন।

এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের পরে তরুণ মণ্ডলকেকে শুনানিতে ডেকেছিল নির্বাচন কমিশন। সেখানে প্রয়োজনীয় নথি জমা দেন তিনি। সংবাদ মাধ্যমকে তরুণ মণ্ডল বলেন, পরে নথি দেওয়ার পর তাঁর নাম যুক্ত হয় বিচারাধীন তালিকায়। সেখানে থেকেই বাদ দেওয়া হল তাঁকে। নিজে একদা নির্বাচনে জয়লাভ করে সাংসদ হলেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ তরুণ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেছেন। একটি স্মারকলিপি তাঁকে দিয়েছেন। কমিশনের তরফে বলা হয়েছে , এ বার যা করার ট্রাইব্যুনাল করবে। বিষয়টি নিয়ে তরুণ মণ্ডল বর্তমান লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও চিঠি দেবেন বলে জানিয়েছেন। তরুণ মণ্ডলের নাম বাদ যাওয়ার পর স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে , প্রাক্তন সাংসদের নাম যদি বাদ যায় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই অনুমেয়।

উল্লেখ্য, ২০০৯ সালে কংগ্রেস-তৃণমূল এর সমর্থনে জয়নগরে জিতেছিলেন এসইউসি-র তরুণ মণ্ডল। পেশায় চিকিৎসক ওই প্রাক্তন সাংসদ দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকার বাসিন্দা। সেই বিধানসভার ২৭৯ নম্বর বুথের ভোটার তিনি। কিন্তু কমিশন তাঁর নাম ডিলিট করে দিয়েছে তালিকা থেকে।

Post Views: 100

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয় শুরু করল নবান্ন
Next: বিশ্বকাপের ভরাডুবির পরে আবার বিতর্কতে বাবর

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.