Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ট্রাইব্যুনালে আবেদন নিয়ে তৈরি হল জটিলতা, ফের সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা

ট্রাইব্যুনালে আবেদন নিয়ে তৈরি হল জটিলতা, ফের সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা

Online Desk এপ্রিল 21, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক:- ট্রাইব্যুনালে দেশের শীর্ষ আদালতের নির্দেশ মত কাজ করা হচ্ছে না এমনই অভিযোগ তুলে সোমবার ফের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছেন আইনজীবী দেবদত্ত কামাত। তাঁর অভিযোগ, ট্রাইবুনালে আবেদন প্রক্রিয়ায় অযথা দেরি করা হচ্ছে। সুপ্রিম কোর্ট যে ভাবে বলেছিল, সেই নিয়মমাফিক ট্রাইবুনাল কাজ করছে না। এসআইআর নাম বাদ যাওয়া সমস্ত ব্যাক্তিদের অফলাইনে ফর্ম জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু বর্তমানে শুধুমাত্র অনলাইনের ওপর নির্ভর করতে হচ্ছে আবেদনকারীদের। তাঁর দাবি, এই প্রক্রিয়া আইনি দৃষ্টিকোণ থেকে প্রশ্নের মুখে পড়ে, কারণ যথাযথ শুনানি বা বিশদ পর্যালোচনার পরিবর্তে অনেক ক্ষেত্রে কম্পিউটার নির্ভর পদ্ধতিতে আবেদন যাচাই করা হচ্ছে। এর ফলে নির্ভুল নাম তোলার কাজ হচ্ছে না। পরবর্তী তে আবেদনকারীরা সমস্যায় পরতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এই মামলায় উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র ডিভিশন বেঞ্চ। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের এসআইআর মামলা নিয়ে প্রায়ই দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আদালত পূর্বেই নির্দেশ জারি করেছে। তা সত্ত্বেও কেন প্রায় প্রতি দিন আদালতে নতুন করে আবেদন করা হচ্ছে তা জানতে চান তিনি। দেশের শীর্ষ আদালত হাইকোর্টকে পশ্চিমবঙ্গের এসআইআর-এ তথ্যগত অসঙ্গতির বিবেচনা এবং সমস্ত সমস্যার নিষ্পত্তির দায়িত্ব দিয়েছিল, সেই মত হাইকোর্ট প্রত্যেক জেলায় আধিকারিকদের নিয়োগ করেছিল। ইতিমধ্যে বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষাধিক নামের নিষ্পত্তি করে ফেলেছেন বিচারকেরা। তবে সেখান থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ট্রাইবুনালে নতুন করে আবেদন করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোটগ্রহণের দু’দিন আগে পর্যন্ত যে নামগুলিকে ট্রাইবুনাল ছাড়পত্র দেবে, তাঁরাও ভোট দিতে পারবেন। উল্লেখ্য, এর আগে ফর্ম-৬ জমা নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। শাসক দল তৃণমূলের দাবি, সিইও দফতরে বান্ডিল বান্ডিল ফর্ম-৬ জমা দিয়েছে বিজেপি। এই নিয়ে গত ৩০ মার্চ সিইও দফতরে অভিযোগ জানাতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফর্ম-৬ জমার বিষয়টি স্বীকারও করে নেয় কমিশন। এই পরিস্থিতিতে এগিয়ে আসছে রাজ্যে এগিয়ে আসছে ভোট, অনেকেই আছেন যাদের নাম সংশোধিত তালিকায় তুলতে পারেননি, তারা কিভাবে ভোটদান করবেন যা রীতিমত উদ্বেগের।

Post Views: 113

Continue Reading

Previous: উমর খালিদের জামিনের রায় ফের নাকচ করে দিল দেশে শীর্ষ আদালত
Next: ‘রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার’-এ প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে হাই কমিশনকে চিঠি ৭০০ নাগরিকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.