Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উমর খালিদের জামিনের রায় ফের নাকচ করে দিল দেশে শীর্ষ আদালত

উমর খালিদের জামিনের রায় ফের নাকচ করে দিল দেশে শীর্ষ আদালত

Online Desk এপ্রিল 21, 2026
umar-khalid.png

ওঙ্কার ডেস্ক: ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত উমর খালিদের জামিন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গা সংক্রান্ত মামলায় গত ৫ জানুয়ারির রায়ই বহাল রাখল শীর্ষ আদালত। বিচারপতি অরবিন্দ কুমার ও এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ জানায়, রিভিউ পিটিশন ও সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখে এমন কোনও গ্রহণযোগ্য কারণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে আগের রায়ে পরিবর্তন আনা যেতে পারে। সেই কারণে আবেদনটি নাকচ করা হয়েছে।
খালিদের পক্ষ থেকে খোলা আদালতে শুনানির আর্জিও খারিজ করে আদালত জানায়, এই ক্ষেত্রে মৌখিক শুনানির প্রয়োজন নেই। উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি একই মামলায় সুপ্রিম কোর্ট উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করেছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, ২০২০ সালের দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রে তাঁদের জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে যথেষ্ট ভিত্তি রয়েছে। মামলাটি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-র অধীনে দায়ের করা হয়েছে। আদালত আরও জানায়, সব অভিযুক্তের ভূমিকা এক নয়। এই যুক্তিতে পাঁচজন অভিযুক্ত জামিন পেলেও খালিদ ও ইমামের ক্ষেত্রে তা প্রযোজ্য হয়নি। তবে সুরক্ষিত সাক্ষীদের জেরা শেষ হলে বা এক বছর পর তাঁরা নতুন করে জামিনের আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছিল।
তদন্তকারী সংস্থার দাবি, প্রাথমিক প্রমাণ অনুযায়ী খালিদ ও ইমাম দাঙ্গার “পরিকল্পনা, সংগঠন এবং কৌশলগত নির্দেশনা”-য় সরাসরি যুক্ত ছিলেন। প্রসঙ্গত, উমর খালিদকে ১৩ সেপ্টেম্বর ২০২০ গ্রেফতার করা হয়। অভিযোগ, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তিনি উস্কানিমূলক বক্তব্য দেন, যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে ছিলেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব সংশোধনী আইন ও প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি বিরুদ্ধে আন্দোলনের আবহে উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। সেই দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয় এবং ৭০০-র বেশি মানুষ আহত হন। এই বৃহত্তর ষড়যন্ত্র মামলায়দিল্লি পুলিশ মোট ১৮ জনকে গ্রেফতার করে, যাঁদের মধ্যে এখনও পর্যন্ত ১১ জন জামিন পেয়েছেন। আইনি মহলের মতে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে আপাতত উমর খালিদের জামিনের সম্ভাবনা আরও কঠিন হয়ে উঠল, যদিও ভবিষ্যতে নতুন করে আবেদন করার সুযোগ এখনও খোলা রয়েছে।

Post Views: 88

Continue Reading

Previous: মোসাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর, বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা
Next: ট্রাইব্যুনালে আবেদন নিয়ে তৈরি হল জটিলতা, ফের সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.