Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রামলীলা ময়দানে জমায়েতে সর্বোচ্চ সীমা বাঁধতে চলেছে দিল্লি পুলিশ! ৫০ হাজারের বেশি অনুমতি নয়

রামলীলা ময়দানে জমায়েতে সর্বোচ্চ সীমা বাঁধতে চলেছে দিল্লি পুলিশ! ৫০ হাজারের বেশি অনুমতি নয়

Online Desk নভেম্বর 14, 2026
ram-lila-maidan.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির রামলীলা ময়দানে রাজনৈতিক সভা, বিক্ষোভ ও জনসমাবেশ নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে দিল্লি পুলিশ। প্রস্তাবিত নির্দেশিকায় জমায়েতে সর্বাধিক ৫০ হাজার মানুষের উপস্থিতির অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সমাবেশের সময়ও নির্দিষ্ট করে দিতে চাইছে প্রশাসন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্তই কর্মসূচি চালানোর অনুমতি দেওয়া হবে কেবল। এমনই খবর সূত্রের।

সূত্রের দাবি, এই বিষয়ে একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির কাজ চলছে। জনসভার নিরাপত্তা, শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সুনিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। তবে প্রস্তাবিত নিয়মগুলি এখনও চূড়ান্ত হয়নি। দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, খসড়াটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনুমোদনের জন্য সেটি দিল্লি পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর একটি স্থায়ী নির্দেশ জারি করে দিল্লি পুলিশ বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহার করে। তার পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে বিকল্প প্রতিবাদস্থল হিসেবে নির্ধারণ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত একটি কমিটি বিক্ষোভের জন্য বিকল্প জায়গা চিহ্নিত করার সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনটি জায়গার জন্য পৃথক ও সংশোধিত এসওপি প্রকাশের কথাও জানিয়েছিল পুলিশ। নতুন প্রস্তাব অনুযায়ী, রামলীলা ময়দানে কোনও কর্মসূচি করতে চাইলে প্রথমে দিল্লি পুরনিগমের কাছ থেকে অনুমতি নিতে হবে। নির্দিষ্ট দিনে মাঠটি ফাঁকা রয়েছে কি না, তা পুরনিগমের কাছ থেকে নিশ্চিত করতে হবে আয়োজকদের। এরপর পুলিশের কাছে জমায়েতের অনুমতি চাওয়া যাবে। সাধারণ নিয়মে কর্মসূচির অন্তত ১০ দিন আগে আবেদন জমা দিতে হবে।

Continue Reading

Previous: আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে, পকসো আইনে মামলা
Next: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! তারপরই নামবে পারদ?

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.