Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! তারপরই নামবে পারদ?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! তারপরই নামবে পারদ?

Online Desk নভেম্বর 14, 2026
New-Project-63.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। তার জেরে আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই পর্ব মিটলেই রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কমবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি আরও স্পষ্ট হয়ে উঠবে। এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উপরে রয়েছে। রবিবার এই নিম্নচাপ থেকে তৈরি হবে গভীর নিম্নচাপ। উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোতে এগোতে তা আরও ঘনীভূত হবে। সোমবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আপাতত তার গতিপথ উত্তর-পশ্চিম দিকে। পরিস্থিতির উপর নজর রাখছে আলিপুর।

এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব উত্তরবঙ্গে পড়বে না বলেই মনে করছে হাওয়া অফিস। সেখানে আবহাওয়া মূলত শুকনোই থাকবে।তবে দক্ষিণবঙ্গে ছবিটা আলাদা। বুধবার ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলি।

বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই দক্ষিণবঙ্গে আবার শুকনো আবহাওয়া ফিরবে।

উত্তরবঙ্গে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তার পরের চার দিনে তেমন কোনও বদল হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। পারদ নামবে দক্ষিণবঙ্গেও। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

Continue Reading

Previous: রামলীলা ময়দানে জমায়েতে সর্বোচ্চ সীমা বাঁধতে চলেছে দিল্লি পুলিশ! ৫০ হাজারের বেশি অনুমতি নয়
Next: কিশোর পরিচয় দিয়ে ৭০ নাবালিকাকে যৌন ফাঁদে ফেলে প্রতারণা! ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত যুবককে ৩০ বছরের কারাদণ্ড

সম্পর্কিত গল্প

1000471869.webp

বাজারবিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর! পানিহাটিতে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রত্না

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.