Skip to content
অক্টোবর 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • আসানসোলে কারখানার ভেতর শ্রমিকের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য জামুরিয়ায়

আসানসোলে কারখানার ভেতর শ্রমিকের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য জামুরিয়ায়

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-20.webp

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কারখানার ভেতরে এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোলের জামুরিয়া থানা এলাকায়। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন অন্য শ্রমিক ও মৃতের পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কারখানার ভেতরে কাজ চলাকালীন অন্য শ্রমিকরা হঠাৎ এক শ্রমিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মুহূর্তের মধ্যে কারখানার ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় জামুরিয়া থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু কীভাবে কারখানার নিরাপত্তা বলয়ের ভেতরে, সবার নজর এড়িয়ে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন কারখানার শ্রমিকরা। কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা, যোগ দেন মৃতের পরিজনেরাও। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই মৃত্যু। কারখানার ভেতরে সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ দাবি করছেন, শ্রমিককে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর কারখানা কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Continue Reading

Previous: চলে গেলেন শিল্পী যোগেন চৌধুরী, থেমে গেল নিরবচ্ছিন্ন রেখার যাত্রা
Next: গুলি-কাণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া টাইগারের, জানালেন কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

প্রেমের বিবাদে রণক্ষেত্র সাতমুখী বাজার, সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মার

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-24.webp

মেয়ের বাড়িতে লক্ষ্মীপুজোয় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মায়ের, আহত আরও ২

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-23.webp

বকেয়া ডিএ মামলা ফের সুপ্রিম কোর্টে, গ্রান্ট-ইন-এইড কর্মীদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

Online Desk অক্টোবর 25, 2026

You may have missed

Untitled.png

নিজেকে সুন্দর করতে কালার লেন্স পরছেন, অজান্তে চোখের ক্ষতি করছেন না তো?

Online Desk অক্টোবর 25, 2026
Untitled.png

মাসের শেষে তিন-চার রকমের ডাল পড়ে আছে অল্প অল্প? বানিয়ে ফেলুন দারুন স্বাদের ডালের বড়া!

Online Desk অক্টোবর 25, 2026
Untitled.png

হঠাৎ করে মোটা অথবা রোগা হয়ে যাচ্ছেন, কারণ কী?

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-25.webp

প্রেমের বিবাদে রণক্ষেত্র সাতমুখী বাজার, সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মার

Online Desk অক্টোবর 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.