Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মায়ের শেষকৃত্যে যোগী আদিত্যনাথ, হরিদ্বারে জননীকে চির বিদায় জানালেন মুখ্যমন্ত্রী

মায়ের শেষকৃত্যে যোগী আদিত্যনাথ, হরিদ্বারে জননীকে চির বিদায় জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk নভেম্বর 21, 2026
yogi-f.jpg

ওঙ্কার ডেস্ক: মাকে শেষ বিদায় জানাতে শনিবার হরিদ্বারে পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চণ্ডীঘাটে সম্পন্ন হল তাঁর মা সাবিত্রী দেবীর শেষকৃত্য। মায়ের দেহের সামনে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। প্রথমে মায়ের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁর ছোট ভাই মুখাগ্নি করেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে উত্তরাখণ্ডের পৈতৃক গ্রাম পঞ্চুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবিত্রী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি পাউড়ি গাড়ওয়াল জেলার বাসিন্দা ছিলেন। শনিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে মায়ের দেহ নিয়ে হরিদ্বারের চণ্ডীঘাট শ্মশানে পৌঁছন যোগী আদিত্যনাথ। শেষকৃত্যের আগে নিজের বাড়িতে মাকে শ্রদ্ধা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পরে সমাজমাধ্যমে মাকে স্মরণ করে একটি আবেগঘন বার্তা লেখেন। যোগী লেখেন, ‘মায়ের মতো ছায়া আর কিছুতে নেই। মায়ের মতো আশ্রয়, সুরক্ষা কিংবা ভালোবাসাও কোথাও পাওয়া যায় না।’

এদিন চণ্ডীঘাটের নমামি গঙ্গে ঘাটে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রীর মাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা। পরিস্থিতি সামাল দিতে ঘাট এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-সহ দুই রাজ্যের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতৃত্ব শেষকৃত্যে উপস্থিত ছিলেন। ছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় নিষাদ এবং রাজ্যের শীর্ষ আধিকারিকরাও। বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বহু সাধু-সন্তও শ্রদ্ধা জানাতে আসেন।
যোগী আদিত্যনাথের মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা। তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শোকবার্তা পাঠিয়েছেন। বিরোধী শিবির থেকেও সমবেদনা জানানো হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং প্রবীণ নেতা আজম খান শোকপ্রকাশ করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও। কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আরাধনা মিশ্রা মোনাও সমবেদনা জানিয়েছেন।

Continue Reading

Previous: মোদি-বিরোধী পোস্ট মুছে দেওয়ার অভিযোগে মেটার দফতরে যুব কংগ্রেসের বিক্ষোভ, হায়দরাবাদে ভাঙচুর!
Next: পুরনো মামলায় ফের বিতর্কে এনভিডিয়া প্রাক্তন কর্তা জেনসেন হুয়াং, সামনে এল যৌন হেনস্থার নয়া অভিযোগ!

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.