Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • পুরনো মামলায় ফের বিতর্কে এনভিডিয়া প্রাক্তন কর্তা জেনসেন হুয়াং, সামনে এল যৌন হেনস্থার নয়া অভিযোগ!

পুরনো মামলায় ফের বিতর্কে এনভিডিয়া প্রাক্তন কর্তা জেনসেন হুয়াং, সামনে এল যৌন হেনস্থার নয়া অভিযোগ!

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-17.webp

ওঙ্কার ডেস্ক: এনভিডিয়ার শীর্ষ কর্তা জেনসেন হুয়াংকে ঘিরে নতুন করে বিতর্ক। প্রায় দুই দশক আগে ক্যালিফোর্নিয়ায় দায়ের হওয়া একটি মামলার নথি সামনে আসতেই কর্পোরেট মহলে হইচই পড়ে গেছে। ওই মামলায় সংস্থার দুই প্রাক্তন কর্মী হুয়াংয়ের বিরুদ্ধে দুর্ব্যবহার, হুমকি এবং যৌন ইঙ্গিতপূর্ণ আচরণের গুরুতর অভিযোগ তুলেছিলেন।

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, এনভিডিয়ার প্রথম ইন-হাউস আইনজীবী স্টিফেন পেটিগ্রু অভিযোগ করেছিলেন, তিনি বহুবার হুয়াংকে সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখেছেন। পেটিগ্রুর দাবি, হুয়াং নিয়মিত কর্মীদের উপর চিৎকার করতেন, গালিগালাজ করতেন এবং অপমান করতেন।

শুধু তাই নয়, পেটিগ্রুর আইনজীবীদের দেওয়া লিখিত বিবরণে আরও বলা হয়েছে, হুয়াং সহকর্মীদের গুরুতর শারীরিক ক্ষতি করার হুমকি দিতেন বলেও অভিযোগ। যৌনক্রিয়ার অনুকরণে কোমর দুলিয়ে অশালীন অঙ্গভঙ্গি করা এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।

পেটিগ্রুর আরও অভিযোগ ছিল, সংস্থার শীর্ষ কর্তাদের আচরণ নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। এই মামলার পাল্টা হিসেবে এনভিডিয়া পেটিগ্রুর বিরুদ্ধে গোপন নথি ফেরত না দেওয়ার অভিযোগে মামলা করেছিল। শেষ পর্যন্ত ২০০৯ সালের ডিসেম্বরে দুই পক্ষের মধ্যে গোপন সমঝোতায় মামলার নিষ্পত্তি হয়।

একই ধরনের অভিযোগ তুলেছিলেন এনভিডিয়ার আর এক প্রাক্তন আধিকারিক মাইকেল উইনস্টনও। ২০০৫ সালে তিনি সংস্থায় মানবসম্পদ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পেটিগ্রুর মামলার নথিতে উইনস্টনের অভিযোগেরও উল্লেখ রয়েছে। উইনস্টনের দাবি, কর্মীদের সঙ্গে অপমানজনক আচরণ এবং যৌন হয়রানির প্রতিবাদ করার পরেই তাঁকে বরখাস্ত করা হয়।

Continue Reading

Previous: মায়ের শেষকৃত্যে যোগী আদিত্যনাথ, হরিদ্বারে জননীকে চির বিদায় জানালেন মুখ্যমন্ত্রী
Next: স্নাতক স্তরে ছাত্রীদের ৫০ হাজার টাকা দেবে সরকার! পাণ্ডবেশ্বরের সভা থেকে বড় ঘোষণা বিজেপি বিধায়কের

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.