Skip to content
অক্টোবর 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দিল্লির জুতো কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪, জখম ২

দিল্লির জুতো কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪, জখম ২

Online Desk অক্টোবর 31, 2026
1000225273.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির মঙ্গলপুরী শিল্পাঞ্চলে জুতো তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ফেজ-১ এলাকার ওই কারখানায় আগুন লাগে। এই ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।

এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একাধিক দল। উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, আগুন লাগার খবর পাওয়ার পর মোট ২০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কারখানার ভিতর থেকে ছ’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা। তাঁদের দ্রুত মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দু’জনের চিকিৎসা চলছে।

দিল্লি ফায়ার সার্ভিসের আধিকারিক এডিও পারস কুমার জানিয়েছেন, কারখানার বেসমেন্টে প্রথম আগুন লাগে। দমকলকর্মীরা আগুনকে ওই অংশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হন। ফলে আগুন ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি। পারস কুমারের বক্তব্য, প্রচণ্ড ধোঁয়ার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছিল। কারখানার তিনতলার সিঁড়ি থেকে একজনকে উদ্ধার করা হয়। আরও পাঁচ জনকে উদ্ধার করা হয় চারতলা থেকে। ছ’জনকেই হাসপাতালে পাঠানো হয়েছিল। তাঁর দাবি, আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। বর্তমানে চলছে ঠান্ডা করার প্রক্রিয়া।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আউটার জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ বিক্রম সিং জানিয়েছেন, কারখানার মালিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। পাশাপাশি ঠিকাদার ও কারখানার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সময় কারখানার ভিতরে মোট কতজন শ্রমিক ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

Continue Reading

Previous: হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে লিমপেট মাইন বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণ বাঁচল ২৭ ভারতীয় নাবিকের
Next: এমবিএ পড়তে লন্ডনে গিয়েছিলেন তরুণী, পুণের ফ্ল্যাট থেকে উদ্ধার হল দেহ

সম্পর্কিত গল্প

New-Project-2026-10-31T142559.129.webp

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক, দিলজিতকে প্রকাশ্যে ‘ছোট ভাই’ ভেবে ক্ষমা চাইলেন অভিজিৎ!

Online Desk অক্টোবর 31, 2026
অভিষেক.jpg

অভিষেক, বৈভবকে একদিনের দলে চান যুবরাজ

Online Desk অক্টোবর 31, 2026
Sports.jpg

মহিলা ফুটবলারদের এগিয়ে যাওয়ার বার্তা প্রাক্তনদের

Online Desk অক্টোবর 31, 2026

You may have missed

New-Project-2026-10-31T150708.550.webp

দত্তপুকুরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ! পকসো আইনে গ্রেফতার ১, চাঞ্চল্য এলাকায়

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T142559.129.webp

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক, দিলজিতকে প্রকাশ্যে ‘ছোট ভাই’ ভেবে ক্ষমা চাইলেন অভিজিৎ!

Online Desk অক্টোবর 31, 2026
India-Data-Privacy-Courtroom-Showdown.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 31, 2026
অভিষেক.jpg

অভিষেক, বৈভবকে একদিনের দলে চান যুবরাজ

Online Desk অক্টোবর 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.