Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মুখের ভিতর পটকা ফেটে মর্মান্তিক মৃত্যু ২ বছরের শিশুর, শোকের ছায়া পরিবারে

মুখের ভিতর পটকা ফেটে মর্মান্তিক মৃত্যু ২ বছরের শিশুর, শোকের ছায়া পরিবারে

Online Desk নভেম্বর 14, 2026
child-death-hand.jpg

ওঙ্কার ডেস্ক: খেলতে খেলতে মাটিতে পড়ে থাকা পটকার প্যাকেট মুখে পুরে ফেলেছিল দু’বছরের এক শিশু। মুহূর্তের মধ্যেই মুখের ভিতরে বিস্ফোরণ ঘটে সেটির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাকে। ছত্তীসগঢ়ের সুরগুজা জেলায় এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে আদিত্য নামে ওই শিশুর। গত ১১ নভেম্বর রাতে আম্বিকাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর সকালে সীতাপুর থানার অধীন নওয়াপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পাড়ার কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল আদিত্য। সেই সময় অন্য শিশুরা ‘লেহসুন’ নামে রসুনের মতো দেখতে বিশেষ ধরনের পটকা ফাটাচ্ছিল। এই পটকা মাটিতে ছুড়ে মারলে ঘর্ষণ বা চাপের ফলে বিস্ফোরণ ঘটে। শিশুটির বাবা ইন্দ্রজিৎ মাঞ্জি জানিয়েছেন, খেলার সময় মাটিতে পড়ে থাকা একটি ছোট প্যাকেট কুড়িয়ে নেয় তাঁর ছেলে। এরপর সেটি মুখে ঢুকিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই মুখের ভিতরে বিস্ফোরণ ঘটে। এতে তার মাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তপাত শুরু হয়। ঠিক কোন পটকাটি সে মুখে দিয়েছিল, তা পরিবারের কেউ দেখতে পাননি। পরে অন্য শিশুদের কাছ থেকে দুর্ঘটনার কথা জানতে পারেন তাঁরা।

প্রথমে গত ৯ নভেম্বর আদিত্যকে সীতাপুরের একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর রক্তপাত বন্ধ হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু পরদিন ফের রক্তপাত শুরু হয়। তখন আবার তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১১ নভেম্বর দুপুরে আদিত্যকে আম্বিকাপুরের একটি মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ওই রাতেই মৃত্যু হয় তার। শিশুটির বাবা জানিয়েছেন, ময়নাতদন্তের সময় চিকিৎসকেরা তার গলার ভিতরেও পটকার উপাদানের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Continue Reading

Previous: SIR নিয়ে ক্ষোভ, জীবনতলায় শক্তি দেখাতে নামছে ISF! আজ ক্যানিং পূর্বে নওশাদ সিদ্দিকী
Next: সিইসিকে নিয়ে এক্সে পোস্ট, অভিষেককে তলব ভবানীপুর থানার! শনিবার বেলা সাড়ে ১২টায় হাজিরার নির্দেশ

সম্পর্কিত গল্প

New-Project-85.webp

সিকিম সীমান্তে রহস্যময় বিমান! চিনের দিক থেকে এসে ভারতের আকাশে চক্কর, নজর কি শিলিগুড়ি করিডরে?

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-83.webp

রাজস্থানে রেললাইনে বিস্ফোরণে পাক-যোগ! পঞ্জাবে ধৃত মহিলা-সহ ২, নেপথ্যে ISI-এর ষড়যন্ত্র?

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-79.webp

দেড় বছরের শৈত্য কাটিয়ে দিল্লির মাটিতে পা রাখছেন পাক মন্ত্রী! এসসিও বৈঠকে আসছেন মুসাদ্দিক মালিক

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.